যাত্রীরা কেন ট্যারমাকে খাওয়াদাওয়া করছেন, কেন্দ্রের নোটিস ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বাই বিমানবন্দরে বসে খাবার খাচ্ছে ইন্ডিগোর যাত্রীরা। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানাতে ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে এমওসিএর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোমবার মধ্যরাতে সমস্ত মন্ত্রকের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এই বৈঠকের পরেই ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে কারণ দেখানোর নির্দেশ দেয় বিসিএএস। নোটিশে বলা হয়েছে, যদি এয়ারলাইন্স ও বিমানবন্দরের তরফে কোন সুদত্তর না পাওয়া গেলে তাঁদের  বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়া থেকে  ইন্ডিগোর একটি বিমান মধ্যরাতে মুম্বাই বিমানবন্দরে অবতারণ হয়। কিন্তু বিমান থেকে নেমে  টার্মিনালে গেলেন না  যাত্রীরা। রানওয়েতেই জায়গায় জায়গায় গোল হয়ে বসে পড়লেন যাত্রীরা । সেখানে বসেই খোলা আকাশের নীচে খাবার খাচ্ছেন যাত্রীরা। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রবিবার দুপুর ২টো ২৫ মিনিটে গোয়া থেকে দিল্লির উদ্দেশে উড়ে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি।  কিন্তু,ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় । প্রায় ৯ ঘণ্টা দেরি হওয়ায় রেগে যায় যাত্রীরা। তাই মুম্বাই বিমানবন্দরে বিমান এলেও যাত্রীরা নামতে রাজি হননি। তারপরেই তারা বিমানবন্দরের রানওয়েতে বসে খাবার খেতে শুরু করে। জানা গিয়েছে, বিমান বিভ্রাটের জেরে ক্লান্ত ও বিরক্ত হয়ে এমনভাবে ক্ষোভপ্রকাশ করেছেন  যাত্রীরা। এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন ইন্ডিগো কর্তৃপক্ষ । তবে, এই ঘটনা নিয়ে ইন্ডিগোর বিমান এবং মুম্বাই বিমানবন্দর কি জবাব দেয় সেটাই এখন দেখার।

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক