কানাডার ব্রাম্পটনে ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ড উদযাপন, নিন্দা হাইকমিশনারের

বৃহস্পতিবার ঘটনার নিন্দা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘কানাডায় ঘৃণা বা হিংসার কোনও জায়গা নেই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ড উদযাপন করা হয়েছে কানাডার ব্রাম্পটন শহরে (Canada’s Brampton city)। সেই ঘটনায় এবার সরব হলেন ভারতে কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককে (Canadian High Commissioner in India Cameron MacKay)। বৃহস্পতিবার ঘটনার নিন্দা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘কানাডায় ঘৃণা বা হিংসার কোনও জায়গা নেই।’

ক্যামেরন ম্যাককে তাঁর টুইটে লিখেছেন, ‘কানাডায় প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড উদযাপনের খবরে আমি আতঙ্কিত। কানাডায় ঘৃণা বা হিংসার গৌরবের কোন স্থান নেই। আমি স্পষ্টভাবে এই কার্যকলাপের নিন্দা করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ড উদযাপনে একটি ট্যাবলো প্রদর্শন করা হচ্ছে। অভিযোগ, কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থীরা এই ঘটনার পিছনে রয়েছে। পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে ‘অপারেশন ব্লু স্টার’-এর ৩৯ তম বর্ষপূর্তির আগে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, প্রয়াত প্রধানমন্ত্রী এবং তার হত্যাকারীদের আদলে তৈরি পুতুল। পাশাপাশি, ‘শ্রী দরবার সাহেবের উপর হামলার প্রতিশোধ’ লেখা এমন বার্তাও দেওয়া হয় ওই কুচকাওয়াজ থেকে। গোটা ঘটনায় ভারতের তরফে আগেই প্রতিবাদ জানানো হয়েছিল।

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট