জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়

শুক্রবার বিকালে মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে ছাড়া পান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রায় সাড়ে ছয় বছর পরে জেল থেকে ছাড়া পেলেন আত্মজা শিনা বোরাকে খুনের দায়ে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শুক্রবার বিকালে মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে ছাড়া পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে একটি গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা হন। যথেষ্টই হাসিখুশি দেখাচ্ছিল। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে হাতও নাড়েন। যদিও জামিন নিয়ে কোনও কথা বলতে চাননি। গত বুধবারই সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছিল।

২০১২ সালে রহস্যজনকভাবেই খুন হয়েছিলেন শিনা বোরা। গোটা দেশেই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল ওই হত্যাকাণ্ড। বহুল চর্চিত হত্যা মামলার তদন্তের দায়িত্ব বর্তায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাঁধে। তদন্তে নেমে মেয়েকে খুনের অভিযোগে শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তাঁর গাড়ির চালক শ্যামভর রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও বর্তমান স্বামী পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে গ্রেফতারের পর থেকে জেলেই ছিলেন ইন্দ্রাণী । কয়েক মাস আগে মামলা চলাকালীন তিনি দাবি করেন, শিনা মারা যায়নি, বেঁচে আছে। তাঁকে কাশ্মীরে দেখা গিয়েছে। কিন্তু আদালতে সিবিআইয়ের আধিকারিকরা সেই দাবিকে ভিত্তিহীন ও মনগড়া বলে আখ্যা দেয়।

গ্রেফতার হওয়ার পরে বেশ কয়েকবার জামিনের আর্জি জানিয়েছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কিন্তু তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। অবশেষে বুধবার স্বস্তি মেলে। শীর্ষ আদালতে ইন্দ্রাণীর আইনজীবী দাবি করেন, ‘তাঁর মক্কেল দীর্ঘদিন ধরে সেরিব্রালের সমস্যায় ভুগছেন। ফলে তাঁর চিকিৎসার প্রয়োজন।’ সেই আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু শর্তে ইন্দ্রানীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। তিন লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার পাশাপাশি জেল থেকে ছাড়া পাওয়ার পরে ইন্দ্রানী কোনও ভাবেই দেশের বাইরে যেতে পারবেন না এবং সাক্ষীদের সঙ্গে দেখাও করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারপতিরা।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?