দীপিকা নন, গেরুয়া বিকিনিতে উত্তাপ ছড়িয়েছিলেন ‘মোদি ভক্ত’ প্রিয়াঙ্কা-অনুষ্কারাও

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে নায়িকার কেরিয়ারও ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর পর পাঠান ছবি নিয়ে প্রত্যাবর্তন করছেন শাহরুখ। তার মাঝে গেরুয়া শিবির সোশ্যাল মিডিয়া জুড়ে আবার শুরু করেছে ‘উৎপাত’। এমনকি উঠে পড়ে লেগেছেন শীর্ষ নেতৃত্বও। নেপথ্যে পাঠানের প্রথম গান, ‘বেশরম রঙ’-এ দীপিকা পাড়ুকোনের গেরুয়া মনোকিনি। যা নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিযোগ, দীপিকার গায়ে গেরুয়া মনোকিনি। তা বড় অশ্লীল! হিন্দু সংস্কৃতিতে বেমানান। অভিযোগ, গেরুয়া বসনের অপমান। এমনকী বিজেপি নেতা নরোত্তম মিশ্রের দাবি, দীপিকা এই অশ্লীল পোশাক পরে তাঁদের দলের রঙ গেরুয়াকে অসম্মান করছেন। প্রশ্ন, দীপিকাই কেন টার্গেট? বিভিন্ন সময়ে নানা রঙা বিকিনিতে ধরা দেন বলিউডের একাধিক অভিনেত্রী, যার মধ্যে গেরুয়া বিকিনিতে সেজেছেন এমন বহু উদাহরণ রয়েছে। তবুও কেন বিজেপির তোপের মুখে দীপিকা? আসছি বিস্তারিতভাবে। প্রথমে চটজলদি দেখে নিন, কোন কোন বলিউড অভিনেত্রী কমলা বিকিনিতে অবতীর্ণ হয়েছিলেন।

প্রথমেই আসি আলিয়া ভাট। যিনি তাঁর জন্মদিনের দিন মলদ্বীপে গিয়ে কমলা বিকিনিতে সেজেছিলেন। যিনি একাধিকবার বিজেপি লিডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছেন। তবুও তাঁর বিকিনি পোশাকে নেই কোনো আপত্তি। কেন? গেরুয়া রঙা বিকিনি যদি বিজেপিকে অপমান করে থাকে তাহলে তিনিও অপরাধী হতেই পারেন। তাই না?

দ্বিতীয়ত উর্বশী রাউতেলা। যিনি বলিউডে তেমন অভিনয় না করলেও প্রায়শই তাঁর বিভিন্ন ছবি, বিকিনি পরা লুক ভাইরাল হয়। যেখানে গেরুয়া বর্ণের বিকিনিতেও একাধিকবার তাঁকে দেখা গিয়েছে। তাঁর পোশাকেও কেন নেই আপত্তি!

তৃতীয়ত ক্যাটরিনা কাইফ, যিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে ‘বার বার দেখো’ ছবির একটি গানের দৃশ্যে গেরুয়া বর্ণের বিকিনিতে নজর কেড়েছিলেন। সমুদ্র তটে সিদ্ধার্থের সঙ্গে বিকিনিতে মুড়ে রোমান্সে ভেসে গিয়েছিলেন। কই সেই সময়ে ওঠেনি কোনও বিতর্ক। এমনকী নরেন্দ্র মোদীর সঙ্গেও একাধিকবার দেখা করেছিলেন। তবুও তাঁর পরিহিত কমলা বর্ণের বিকিনি বিজেপির কাউকেই বিধ্বস্ত করেনি। তখন কি হিন্দু সংস্কৃতির মধ্যে পড়েনি বিকিনি অশ্লীলতা?

প্রিয়াঙ্কা চোপড়া, যাকে এই মুহূর্তে আন্তর্জাতিক স্টারই বলা চলে। বলিউড থেকে বিরতি নিলেও হলিউড রীতিমতো কাঁপাচ্ছে এক অভিনেত্রী। সঙ্গে একাধিক নৈতিগত কাজ করে দেশকে প্রতিনিয়ত গর্বিত করছে। স্বামী নিকের সঙ্গে প্রায়শই বিকিনি পরে ধরা দেন।

হ্যাঁ, তিনি বিদেশে থাকলেও তাঁর খুঁটি কিন্তু দেশেই। একাধিকবার গেরুয়া বিকিনিতেও তিনি নিজেকে মুড়িয়েছেন। কই তখন কেন প্রশ্ন ওঠেনি! এমনকী মোদীর সাক্ষাৎকারেও প্রিয়াঙ্কার দেখা মিলেছে।

অনুষ্কা শর্মা, তাঁকে একাধিকবার মলদ্বীপে বিকিনিতে দেখা মিলেছে। সেখানে গেরুয়া বর্ণের বিকিনিও পরেছেন তিনি। তবুও এই পোশাকে হিন্দু সংস্কৃতিকে তুচ্ছ করার কোনো দাবি ওঠেনি। এছাড়াও তিনি স্বামী বিরাট কোহলির সঙ্গেও একাধিকবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।

কখনই কোনও বিকিনি বিতর্কে জড়াতে হয়নি তাঁকে। তবে শুধুই কেন দীপিকাকে টার্গেট করলেন বিজেপি?

সারা আলি খান, তাঁকেও একাধিকবার গেরুয়া বিকিনিতে দেখা মিলেছে। এছাড়াও জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, দিশা পাটানি, রকুল প্রীত একাধিক নায়িকার দেখা মিলেছে গেরুয়া বিকিনিতে, কিন্তু কখনই বিকিনি পরা নিয়ে বিতর্কে জড়াননি কেউই?

আসল ঘটনা অন্য। নেপথ্যে অভিনেত্রীর প্রতিবাদ। ২০২০ সালে দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটি যখন বামপন্থী এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তুমুল দ্বন্দ্বে উত্তপ্ত তখন (৭ জানুয়ারি, মঙ্গলবার রাতে) ‘প্রতিবাদী’ দীপিকা ১০ মিনিটের জন্যে ইউনিভার্সিটিতে এসে বামপন্থী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিবাদীদের অধিকার এবং দাবি নিয়েও কথা বলেছিলেন তিনি।

বিজেপি শিবির থেকে অভিযোগ উঠেছিল, দীপিকা না কি টাকা নিয়ে বিদ্রোহী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন! তখন থেকেই পদ্মশিবির বেজায় চটেছে দীপিকার উপর। বামপন্থী পড়ুয়াদের পাশে দাঁড়ানোই তাঁর ‘বড় অপরাধ’। গেরুয়া শিবিরের রোষ, কেন তিনি ‘টুকরে টুকরে গ্যাং’- এর পাশে? পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে নায়িকার কেরিয়ারও ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই চেপে রাখা রাগ ঝরে পড়ল ‘রোষ’ হয়ে। তাতে অবশ্য রিলিজের আগেই সুপার হিট ‘পাঠান’।

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট