‘রতন টাটা ভারতের গর্ব’, শোকপ্রকাশ ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শিল্পপতি  রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ‘ইজরায়েল-ভারত সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে রতন টাটার অনেক অবদান ছিল । ভারতের গর্ব ছিলেন। রতন টাটার পরিবারের প্রতি জানাই সমবেদনা। তাঁর মৃত্যুতে ইজরায়েলের আমজনতা শোকাহত।‘

শুধু ইজরায়েলের প্রধানমন্ত্রী নয় রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ।  তিনি জানান, ‘ভারত ও ফ্রান্সের  শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে রতন টাটার  ভূমিকা  পালন  করেছেন। ‘ অন্যদিকে রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি জানান, ‘ রতন টাটা ছিলেন  সিঙ্গাপুরের  ভালো  বন্ধু । তাঁকে জানাই শ্রদ্ধা।‘

উল্লেখ্য, বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। বুধবার রাতে ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস  তিনি ত্যাগ করেন। বলা বাহুল্য, রতন টাটার মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ের একটি যুগের সমাপ্তি হয়েছে । কারণ বর্তমানে টাটা গ্রুপ  ছয়টি মহাদেশের ১০০টিরও বেশি দেশে ৩০টিরও বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করে। তাঁর বিশাল প্রভাব গোটা বিশ্ব জুড়ে । তবে রতন টাটাকে কখন দেখা যায়নি কোটিপতিদের তালিকায়। একথায় তিনি ছিলেন ভারতীয় শিল্প মহলের মহীরুহ।

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি