জম্মু-কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাবে সিলমোহর উপরাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের কী পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মীর? ইতিমধ্যেই কেন্দ্রের কাছে জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এক প্রস্তাব গ্রহণ করেছে নব গঠিত মন্ত্রিসভা। আর ওই আর্জিতে সায় দিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। ওমর আবদুল্লার মন্ত্রিসভার প্রস্তাবে উপরাজ্যপাল সিলমোহর দেওয়ায়, এবার বিষয়টি যাবে কেন্দ্রের দরবারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারই জম্মু-কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও কেড়ে নিয়েছিল। জম্মু ও কাশ্মীর ভেঙ্গে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। তার মধ্যে একটি জম্মু-কাশ্মীরকে নিয়ে, অন্যটি লাদাখ–লেহ নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ১০ বছর বাদে গত সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। রাজ্যের মুখ্যমন্ত্রীর তখতে আসীন হন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

বিধানসভা ভোটে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের তরফে জম্মু-কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টিকেই প্রচারের হাতিয়ার করা হয়। আর তাতেই বাজিমাত করেন ওমর আবদুল্লারা। কাশ্মীর উপত্যকার সিংহভাগ আসনই দখল করে কংগ্রেস-এনসি জোট। পাশাপাশি জম্মুতেও ভাল ফল করেছে দুই দল। আগামী ৪ নভেম্বর নবগঠিত জম্মু-কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশন বসছে।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ