বিতর্কে ‘জাট’, সানি দেওল-রণদীপ হুডার বিরুদ্ধে দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বিপাকে বলিউড অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘জাট’-এ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পঞ্জাব পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জলন্ধর থানায় দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। শুধু সানি দেওল ও রণবীর হুডার বিরুদ্ধেই নয়, ছবির পরিচালক গোপীচাঁদ মালেনেনি ও প্রযোজকদের বিরুদ্ধেও একই ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এফআইআর দায়ের নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ধর্মেন্দ্র পুত্র।

কী নিয়ে কাঠগড়ায় জাঠ?

সানি দেওলের ছবির একটি দৃশ্যে গির্জায় দাঁড়িয়ে রণদীপ হুডাকে খুন-খারাবি করতে দেখা গিয়েছে। ওই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। তাঁদের বক্তব্য, ‘ইচ্ছাকৃতভাবেই খ্রিস্টান সম্প্রদায়ের বদনাম করতে গিয়ে গির্জার মধ্যে হিংসামূলক দৃশ্য দেখানো হয়েছে। প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে গির্জা অত্যন্ত পবিত্র স্থান। সেই পবিত্র স্থানকে খুনি-গুন্ডাদের আস্তানা হিসাবে দেখিয়ে খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’

গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিন ‘জাট’ ছবির প্রদর্শনী বন্ধের দাবিতে দিল্লি-পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল খ্রিস্টান সংগঠনগুলির। যদিও সেই বিক্ষোভ রুখে দিয়েছে পুলিশ। তবে বিক্ষোভ দেখাতে না পারলেও বিষয়টি নিয়ে যে তারা অতি সহজে থামবেন না, তারও ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ওই ৪৮ ঘন্টা সময়ের মধ্যে ছবির প্রদর্শনী বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রণদীপ হুডা সহ ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রী পরিচালক ও কলাকুশলীর বিরুদ্ধে মামলা দায়েরেরও দাবি জানিয়েছে। উল্লেখ্য গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওল-রণদীপ হুডা অভিনীত ‘জাট’। বক্স অফিসে তুফান তুলতে না পারলেও ভাল সাড়া ফেলেছে।।

 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল