মন্ত্রিসভা থেকে ইস্তফা ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন  ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম । এই পরিস্থিতিতে মঙ্গলবার তিনি রাজ্য মন্ত্রিসভা এবং কংগ্রেস পরিষদীয় দলের (সিএলপি) নেতার পদ থেকে পদত্যাগ করলেন। ইতিমধ্যেই রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেল থেকে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে চিঠি  লিখেছেন আলমগীর আলম।

পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছে আলম জানিয়েছেন, ‘ আমি ঝাড়খণ্ডের কংগ্রেস পরিষদীয় দলের নেতার পদ থেকে পদত্যাগ করছি। আমাকে কংগ্রেস পরিষদীয় দলের হয়ে কাজ করতে দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।‘ গত ১৫ মে আর্থিক তছরুপের  মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন আলমগীর আলম। আর এই ঘটনা নিয়ে ফের শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এই আবহে ঝাড়খণ্ডের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আলম।

গত ৬ মে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারক জাহাঙ্গীর আলমের বাড়িতে হানা দেয় ইডি। ওই বাড়ি থেকে নগদ ৩৭ কোটি টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি সোনা ও রুপোর অলঙ্কারও উদ্ধার হয়। টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব লাল ও জাহাঙ্গীর আলমকে। টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ মে রাঁচির আঞ্চলিক কার্যালয়ে তলব করেছিল ইডি। টানা কয়েক ঘন্টা জেরা করা হয়। এরপরেই আলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা