জম্মু সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিহত ১ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার জঙ্গিদের  অনুপ্রবেশ ব্যর্থ হল  জম্বু এবং কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্তের  নিরাপত্তা বাহিনী শনিবার ভোরে জঙ্গিদের অনুপ্রবেশে বাধা দেয়। এরজেরে প্রাণ হারায় ১ জন জঙ্গি। এদিন কর্মকর্তারা জানিয়েছেন, এদিন  ভোরে আখনুরের খোর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে চার জন সন্ত্রাসীর একটি দল অনুপ্রবেশের  চেষ্টা করে। সেইসময় ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়। সৈন্যরা অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের উপর গুলি বর্ষণ করে। এই ঘটনার জেরে গুরুত্বর আহত হয়ে প্রাণ হারান একজন জঙ্গি।

প্রসঙ্গত গত ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়  সেনা কনভয়ে  সন্ত্রাসবাদীদের  হামলায় চার সেনা শহিদ  হয়েছেন।  গুরুত্বর জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার  বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।  শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়। গত দু’বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছেন।

গত কয়েক বছরই পুঞ্চে সীমান্ত জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। একাধিকবার সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। আর এবার জঙ্গিদের সীমান্তের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনাবাহিনী।

ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের পূর্বেই গ্রেফতার বোন আলিমা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?