নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির যন্তর মন্তরে আন্দোলন ঘিরে টানাপোড়েন আরও বেড়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ শিক্ষা ব্যবস্থার সুরক্ষা সংক্রান্ত এক দফা দাবি নিয়ে যন্তর মন্তরে অনড় আন্দোলনকারীরা। বিক্ষোভের আঁচ গোটা দিল্লিতেই। এই আবহে নিরাপত্তা কারণে বুধবারের পর বৃহস্পতিবারও বন্ধ রাখা হল দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। এর মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো ব্যস্ত স্টেশনও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপক স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। তার দাবি, ‘আন্দোলন ইতিমধ্যেই ৩৪ দিনে পড়েছে এবং শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন চলছে ২৬ দিন ধরে। তবে ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।’ অভিজিৎ বলেন, ‘দেশের স্বার্থে ওয়াংচুকের সুস্থ থাকা প্রয়োজন, তাই তিনি যেন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলেন।’ বুধবার সন্ধ্যার পর থেকেই যন্তর মন্তর ও ইন্ডিয়া গেট এলাকায় বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকলেও একাধিক জায়গায় পাথর ছোড়া, ধস্তাধস্তি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, কিছু দুষ্কৃতি নিরাপত্তাকর্মীদের লাঠি কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এরপরই গোটা এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন: ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপি-র ডাকা ‘সংসদ অভিযান’ ঘিরে গত কয়েক দিন ধরেই দিল্লিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ছাত্র-যুবদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা। সেই সময় রাহুল গান্ধিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। পরে তিনি দাবি করেন, নিট-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এই তিন দাবিতেই বিরোধীরা অনড়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়ে দিয়েছেন, সরকার সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি মেনে নেওয়া হবে না। 

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের