বিধানসভা ভোটের মুখে নীতীশের দলে বিদ্রোহ, ইস্তফা দিলেন ভাগলপুরের সাংসদ

Share:

 নিজস্ব প্রতিনিধি, পাটনা:  বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। আসন ভাগাভাগি নিয়ে বেজায় চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন দলের নেতারা। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ বাড়ছে। ভোটের আবহে জনতা দল ইউনাইটেড (JDU) খেল বিরাট ধাক্কা।   ভাগলপুরের সাংসদ অজয় কুমার মণ্ডল সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র শেয়ার করে ভাগলপুরের সাংসদ অভিযোগ করেছেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের টিকিট ভাগাভাগি প্রক্রিয়ার সময় তাঁর পরামর্শ নেওয়া হয়নি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে লেখা পদত্যাগপত্রে, অজয় ​​কুমার অযোগ্য প্রার্থীদের টিকিট দেওয়ার বিষয়ে তাঁর আপত্তির কথা জানিয়েছেন এবং বলেছেন যে টিকিট বিতরণের সময় জেলা সভাপতি এবং অন্যান্য স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করা হয়েছে। অজয় কুমার মণ্ডল নীতীশ কুমারকে তাঁর পদত্যাগ করার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে  লিখেছেন, “স্থানীয় সাংসদ হওয়া সত্ত্বেও টিকিট বণ্টনের ক্ষেত্রে আমার পরামর্শ নেওয়া হয়নি। তাই, আমার সাংসদ হিসেবে থাকার কোনও যুক্তি নেই।”

ক্ষুব্ধ অজয় কুমার আরও দাবি করেন যে, তাঁকে নীতিশ কুমারের সঙ্গে দেখা করার সময় দেওয়া হয়নি। ভোটের মুখে দলে নিষ্ক্রিয় ব্যক্তি বা বহিরাগতদের গুরুত্ব দেওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কেও তিনি নীতিশ কুমারকে সতর্ক করে। বলেন, এই ধরনের সিদ্ধান্ত দলকে দুর্বল করবে এবং নেতৃত্বকে প্রভাবিত করবে, যা ভোটের আবহে উদ্বেগের বিষয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, রাষ্ট্রীয় জনতা দলের (RJD) দুই বিধায়ক দল ছেড়ে ক্ষমতাসীন জেডিইউতে যোগ দেওয়ার একদিন পরেই উল্টো এই ঘটনা ঘটল। নওয়াদার বিধায়ক বিভা দেবী এবং রাজৌলির বিধায়ক প্রকাশ বীর রবিবার স্পিকার নন্দ কিশোর যাদবের সঙ্গে দেখা করে তাঁর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল