চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল তরুণীর। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। কিন্তু তার আগেই আচমকা বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল ১৯ বছরের চঞ্চলকে। অভিযোগের তির তাঁরই প্রেমিক কমল রায়কোয়ারের দিকে। শুধু তাই নয়, খুনের পর তরুণীর কাকাকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযুক্ত নাকি নিজেই বলে, ‘তোমার ভাইঝিকে গুলি করে এসেছি।’

ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির সিপরি বাজার থানা এলাকার সিদ্ধেশ্বর নগরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে একাই ছিলেন চঞ্চল। সেই সময় পিছনের দিকের দেওয়াল টপকে বাড়িতে ঢোকে কমল। এরপর চঞ্চলের মাথায় গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের দাবি, কমলের সঙ্গে চঞ্চলের সম্পর্ক ছিল দীর্ঘদিনের, ওই যুবকের কারণে চঞ্চলকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ। পরে চঞ্চলের বিয়ে অন্য কোথাও ঠিক করা হয়। ডিসেম্বর মাসে বিয়ের কথা ছিল। নবরাত্রির সময়েই তিলকের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিল পরিবার।

আরও পড়ুন: কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চঞ্চলকে তাঁর ঠাকুমার কাছে সিদ্ধেশ্বর নগরের বাড়িতে রাখা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগেই বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে কমল। চঞ্চলের কাকা মোনু রায়কোয়ার জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ফেরার পথে কমলের সঙ্গে তাঁর দেখা হয়। অভিযোগ, কমল তাঁকে জানায়, সে চঞ্চলকে গুলি করে এসেছে এবং বাড়িতে গিয়ে দেখে নিতে। প্রথমে বিষয়টিকে বিশ্বাস করতে পারেননি মোনু। কিন্তু বাড়িতে পৌঁছে রক্তাক্ত অবস্থায় চঞ্চলকে পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার কয়েক ঘণ্টা আগে কমলের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে সে দাবি করে, প্রায় চার বছর ধরে চঞ্চলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তার অভিযোগ চঞ্চলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি এবং তার বিয়ে অন্য কোথাও ঠিক করে। ভিডিওতে কমল আরও দাবি করে, তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল এবং চঞ্চলের বিয়ে জোর করে অন্য জায়গায় দেওয়া হচ্ছে। তবে ভিডিওতে করা এই দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। ঘটনার পরই অভিযুক্তের সন্ধানে চারটি পুলিশ দল তৈরি করা হয়। সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য সূত্রের মাধ্যমে তদন্ত শুরু হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কমলকে গ্রেফতার করা হয়েছে বলে পরবর্তী রিপোর্টে জানানো হয়েছে। তাঁর কাছ থেকে একটি ৩১৫ বোরের বন্দুক, একটি কার্তুজ এবং একটি খালি কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি