৩৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার, বারহাইত থেকে লড়ছেন হেমন্ত সোরেন

এবার ৩৫ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল। আর তাতেই বড় বদল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইত আসনের বর্তমান বিধায়ক পদে রয়েছেন হেমন্ত সোরেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৩৫ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেখানে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইত থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে গান্ডে বিভাগ থেকে প্রার্থী করা হয়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। এ বার দু ধাপে বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। আগামী ২৩ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সুতরাং আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

এবার ৩৫ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল। আর তাতেই বড় বদল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইত আসনের বর্তমান বিধায়ক পদে রয়েছেন হেমন্ত সোরেন। এবারও একই আসন থেকে লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী সাইমন মাল্টোকে ২৫,৭৪০ ভোটে হারিয়ে জিতেছিলেন হেমন্ত সোরেন। অন্যদিকে তাঁর স্ত্রী কল্পনা সোরেন তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী দিলীপ কুমার ভার্মাকে হারিয়ে গান্ডে উপনির্বাচনে ২৭,১৪৯ ভোটে জিতেছিলেন। কারণ JMM বিধায়ক সরফরাজ আহমেদের পদত্যাগের পরে গান্ডের আসনটি শূন্য হয়ে পড়েছিল। তারই উপনির্বাচনে জেতেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন।যাই হোক, ২০১৯ সালের পর আবারও বিধানসভা নির্বাচনের বারহাইত আসন থেকে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেন। এদিকে ৩৫ জন JMM মনোনীত প্রার্থীর মধ্যে রয়েছেন হেমন্ত সোরেনের ভাই বসন্ত সোরেন।

তিনি দুমকা আসন থেকে প্রার্থী হয়েছেন।এদিকে ঝাড়খণ্ডের নালা থেকে দাঁড়িয়েছে ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভা স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো। মন্ত্রী মিথলেশ ঠাকুর দাঁড়িয়েছে গাড়োয়া থেকে, সোনু সুদিব্য গিরিডি থেকে এবং বেবি দেবী ডুমরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে হেমন্ত সোরেনের ভাই বসন্ত দুমকার প্রাক্তন বিজেপি মন্ত্রী লোইস মারান্ডিকে ৬,৮৪২ ভোটে পরাজিত করেছিলেন। অন্যদিকে গত নির্বাচনে জামতারায় বিজেপির সত্যানন্দ ঝাকে ৩৫২০ ভোটে পরাজিত করে জিতেছিলেন বিধানসভার স্পিকার মাহাতো। এদিকে আজ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকার মধ্যে ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার আরও প্রার্থী হয়েছেন, চাইবাসা থেকে দীপক বিরুয়া।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ