৩৭ কোটি উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: লোকসভা ভোটের মধ্যেই ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা তথা রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি। বুধবার দীর্ঘ জেরার পরেই তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ওই ঘটনা নিয়েই ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতেই আলমগীর আলমকে গ্রেফতার করেছে মোদি সরকারের ‘পোষ্য ভৃত্য’ ইডি।  

গত ৬ মে অতর্কিতে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারক জাহাঙ্গীর আলমের  বাড়িতে হানা দেয় ইডি। ওই বাড়ি থেকে নগদ ৩৭ কোটি টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি সোনা ও রুপোর অলঙ্কারও উদ্ধার হয়। টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব লাল ও জাহাঙ্গীর আলমকে। টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার (১৪ মে) রাঁচির আঞ্চলিক কার্যালয়ে তলব করেছিল ইডি। টানা কয়েক ঘন্টা জেরা করা হয়। ফের বুধবার জেরার জন্য তলব করা হয়।

সেই তলবে সাড়া দিয়ে এদিন সকাল ১১টা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী। এক টানা জেরা শেষে সন্ধের সময় আলমগীর আলমকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডির আধিকারিকরা। যদিও কী কারণে গ্রেফতার তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কিছু জানানো হয়নি। ইডির এক মুখপাত্র জানিয়েছেন, ‘গ্রেফতারের পরেই স্বাস্থ্য পরীক্ষার জন্য আলমগীর আলমকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আগামিকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।’  

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা