উত্তপ্ত জম্মু-কাশ্মীর,  সেনাবাহিনীর গাড়িতে ভয়াবহ  জঙ্গি হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত জম্মু – কাশ্মীর। সোমবার সেনা বাহিনীর গাড়িতে হামলা চালাল জঙ্গিরা। জম্মু ও কাশ্মীরের আখনুর অঞ্চলে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, সেনা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে  একাধিক রাউন্ড গুলি চালায় তিন জঙ্গি। তবে এখন পর্যন্ত অভিযুক্ত তিন জঙ্গির খোঁজ মেলেনি।  তাদেরকে খুঁজতে জোরকদমে চলছে তল্লাশি।

তবে স্বস্তির বিষয় এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনা প্রসঙ্গে  নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, খোরের ভাট্টাল এলাকার আসান মন্দিরের কাছে ঘটে এই হামলার ঘটনা । সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। ইতিমধ্যেই তিন জঙ্গিকে খুঁজতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।  বলা বাহুল্য, সামনেই দীপাবলি উৎসব। আর তারমাঝেই জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে ছড়িয়েছে উত্তেজনা। 

উল্লেখ্য, গত সপ্তাহে বারামুল্লা জেলার গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছিল  জঙ্গিরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল জঙ্গি হামলার ঘটনা। অন্যদিকে  সদ্য সমাপ্ত হয়েছে জম্মু-কাশ্মীরে বিধানভা নির্বাচন। আর সেই নির্বাচন শেষ হতে না হতে উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। বিধানসভা নির্বাচনের পর সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২ জন সেনা সহ ১২ জন নিহত হয়েছেন। বারবার জঙ্গি হামলার জেরে জম্মু-কাশ্মীর জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির