Gyanvapi: ভিডিয়ো সার্ভের নির্দেশ দেওয়া বিচারককে খুনের হুমকি

মঙ্গলবার পেয়েছেন চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: জ্ঞানবাপী মসজিদের ভিডিয়োগ্রাফির নির্দেশ দেওয়া বিচারক রবি কুমার দিবাকর (Judge Ravi Kumar Diwakar) পেলেন খুনের হুমকি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার বিচারপতি এই হুমকি চিঠি পেয়েছেন।  চিঠি হাতে লেখা, সই রয়েছে জনৈক কাশিফ আহমেদ সিদ্দিক নামে এক ব্যক্তির। কাশিফ নিজেকে ইসলামিক আগাজ মুভমেন্ট নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। বিচারক সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, উত্তর প্রদেশে ডিজি এবং বারাণসীর পুলিশ কমিশনারকে। 

বিচারককে পাঠানোচিঠিতে কাশিফ লিখেছেন, ‘আপনি এক নির্দেশে বলেছেন, জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Masjid) ভিডিয়োগ্রাফি একটি সাধারণ প্রক্রিয়া। আপনি কোনও অবস্থাতেই একজন আদর্শ ভক্ত হতে পারেন না। আপনি চাইছেন ওই মসজিদকে মন্দিরের মর্যাদা দিতে। কোনও ধর্মপ্রাণ মুসলিম আপানার মতো  একজন কাফের, মূর্তিপুজোয় বিশ্বাসীর এই চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন।’

বারাণসীর পুলিশ কমিশনার (Varanasi Police Commissioner)এ সতীশ বিচারককে পাঠানো চিঠির প্রতিলিপির প্রাপ্তিস্বীকার করে নিয়েছেন। হুমকি চিঠির প্রেক্ষিতে বিচারকের (Judge) বাড়িতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বিচারকের কোথাও যাওয়ার দরকার হলে বা তিনি কোথাও গেলে তাঁর সঙ্গে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশকর্মীদেরও যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ করার মতো বিষয় হল, হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের মাঝেই বিচারক পেলেন হুমকি চিঠি। স্বাভাবিকভাবেই এই চিঠি রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার দায়িত্বে থাকা কমিশনার অজয় মিশ্রকে সরিয়ে দিয়েছিলেন এই বিচারক।

আরও পড়ুন জ্ঞানবাপী মসজিদের সার্ভের দায়িত্বে থাকা কমিশনার অপসারিত

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা