‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহে যখন পুড়ছে দেশ, তখন এসি বা কুলার নয়, পকেটে রাখা একটি সাধারণ পেঁয়াজেই মুক্তি মিলবে গরম থেকে! গরম থেকে বাঁচতে এমনই এক ব্যতিক্রমী পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে কেন তিনি পুরনো ঘরোয়া টোটকাকে ঢাল বানাতে বলছেন? গরমে শরীর ঠান্ডা রাখতে মন্ত্রীর এই ‘পিঁয়াজ-তত্ত্ব’ কি সত্যিই কার্যকর, নাকি কেবলই গ্রামীণ সংস্কার? তাঁর মতে, অতিরিক্ত গরমে শরীরকে সুরক্ষিত রাখতে সবসময় এয়ার কন্ডিশনের উপর নির্ভর না করাই উচিত।

মধ্য প্রদেশের শিবপুরীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া বলেন, তীব্র গরমের সময় তিনি নিজে এসি ব্যবহার এড়িয়ে চলেন। তিনি চম্বল অঞ্চলের আবহাওয়ায় মানিয়ে নেওয়া জীবনযাত্রার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, শরীরকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ানো জরুরি, কারণ অতিরিক্ত ঠান্ডা পরিবেশ থেকে বেরিয়ে হঠাৎ গরমে এলে শরীরে প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: ২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল পকেটে পেঁয়াজ রাখার পরামর্শ। সিন্ধিয়ার মতে, বহু বছর ধরে গ্রামীণ সমাজে গরম থেকে বাঁচতে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে আসছে। তিনি বলেন, আয়ুর্বেদ ও লোকজ জ্ঞানের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে, যা আজও কার্যকর হতে পারে, কিন্তু আধুনিক জীবনে আমরা সেগুলো ভুলতে বসেছি। এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হতে পারে। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। কিছু জায়গায় তা আরও বেশি রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গরমে শরীরকে সুরক্ষিত রাখতে পর্যাপ্ত জল পান, হালকা খাবার খাওয়া এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা জরুরি। ঐতিহ্যবাহী উপায়ের পাশাপাশি বৈজ্ঞানিক সতর্কতাও মেনে চলা প্রয়োজন, যাতে তাপপ্রবাহের ঝুঁকি কমানো যায়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি