২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের  মুজফ্ফরপুর জেলায় এক চাঞ্চল্যকর সাইবার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। “ডিজিটাল অ্যারেস্ট”-এর ভয় দেখিয়ে কোটি টাকার প্রতারণা চালানো এক চক্রকে ধরল পুলিশ। এই চক্রের মধ্যে যারা প্রধান ছিলেন , তারা  বিহার সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক প্রিয়রঞ্জন শর্মা এবং তার ছেলে অনন্ত আমিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা-র রাজীব নগরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, একাধিক ব্যাঙ্ক পাসবই, চেকবই-সহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা নিজেদের কখনও সিবিআই, কখনও পুলিশ বা টেলিকম দফতরের আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করত। এরপর “ডিজিটাল অ্যারেস্ট”-এর হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা আদায় করত।সম্প্রতি কাজি মহম্মদপুর থানা এলাকার এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীকে টানা ১২ দিন ধরে ফোনে হেনস্থা করা হয়। তাঁকে জানানো হয়, তাঁর আধার কার্ড নাকি সন্ত্রাসমূলক কাজে ব্যবহার হয়েছে। গ্রেফতারের ভয়ে আতঙ্কিত হয়ে তিনি প্রায় ৬৭ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।

আরও পড়ুনঃগন্তব্য নয়, পথই আকর্ষণ রেলভ্রমণে মুগ্ধ করবে বিশ্বের এই  ১০টি সেরা দেশ  

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিস মিলেছে। ভুয়ো সংস্থা ও এনজিওর নামে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করে এই টাকা একাধিক স্তরে ঘুরিয়ে দেওয়া হত, যাতে সহজে ধরা না পড়ে। সাইবার ডিএসপি হিমাংশু কুমার জানিয়েছেন, গত এক বছর ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে দেশের ২৮টি রাজ্যে অভিযোগ রয়েছে। প্রতিদিন প্রায় ৪ কোটি টাকার লেনদেন করত এই চক্র। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।বর্তমানে, পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই নেটওয়ার্কে জড়িত অন্যদের সন্ধান করছে। 

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই