বছরে ৬ দিন ‘ঋতুকালীন’ ছুটি পাবেন মহিলা কর্মীরা, বড় ঘোষণা কর্ণাটকের

একটি সংবাদসূত্রের খবর অনুযায়ী, শ্রমমন্ত্রী সন্তোষ লাড বলেছেন, ক্রাইস্ট ইউনিভার্সিটির আইন অধ্যাপক স্বপ্না এস-এর নেতৃত্বে একটি ১৮ সদস্যের কমিটি এই বিষয়ে তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার, কেরল, উড়িষ্যার পর কর্ণাটক। পিরিয়ডস চলাকালীন মহিলা কর্মচারীদের বছরে ৬ দিনের ছুটি বরাদ্দ করল কর্ণাটক সরকার। এবং বেতন-সমেত সেই ছুটি বরাদ্দ করল কর্ণাটক সরকার। এটি নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ। প্রত্যেক নারীদের মা হওয়ার প্রতীক চিহ্ন হল মাসিক প্রক্রিয়া, প্রতি মাসে এই মাসিক চক্র চলে ৭ দিন। যেহেতু মেয়েরা এখন বাড়িতে বসে নেই, বেশিরভাগ মেয়েরাই সরকারি কিংবা বেসরকারি কর্মী। বেশিরভাগ মেয়েদের পিরিয়ডস চলাকালীন প্রথম দুদিন সাংঘাতিক পেটে যন্ত্রণা হয়, তাই স্বাভাবিক ভাবেই সেই সময়টা বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকেই। সে ক্ষেত্রে অফিস তো এমন বিপত্তি শুনবে না, যার ফলে বেতন থেকে বাড়তি ছুটির টাকা কেটে নেওয়া হয়।

এতদিক বিবেচনা করেই এবার দুর্দান্ত সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। শুধু কর্ণাটক নয়, এর আগে বিহার, কেরল, উড়িষ্যা সরকারও কর্মরত মহিলা দের মাসিক অবস্থায় বছরের ৬ দিন ছুটি বেতন সমেত বরাদ্দ করেছিল। এবার মাসিক ছুটির ঘোষণা নিয়ে চতুর্থতম রাজ্য হয়ে উঠল কর্ণাটক। এর ফলে লক্ষ লক্ষ কর্মরত মহিলারা উপকৃত হবেন বলে জানিয়েছেন কর্ণাটক সরকার। একটি সংবাদসূত্রের খবর অনুযায়ী, শ্রমমন্ত্রী সন্তোষ লাড বলেছেন, ক্রাইস্ট ইউনিভার্সিটির আইন অধ্যাপক স্বপ্না এস-এর নেতৃত্বে একটি ১৮ সদস্যের কমিটি এই বিষয়ে তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘কর্ণাটক রাজ্য জুড়ে সমস্ত সরকারি-বেসরকারি মহিলা কর্মচারীরা বছরে ৬ টি করে পিরিয়ডস ছুটি পাবেন বেতন-সমেত। আমরা দেখছি মাসিকচক্র চলাকালীন শারীরিকভাবে অনেক কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে, তাই সবার জন্যে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তবে রাজ্যসভায় আলোচনার মাধ্যমে এই আইন প্রণয়ন করা হয়েছে, মহিলাদের পিরিয়ডস ছুটি নিয়ে অনেকেই পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়েছে, এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও এর বিপক্ষে কথা বলেছে। তিনি জানিয়েছেন, মহিলাদের পিরিয়ডস চলাকালীন ছুটি একেবারেই প্রসঙ্গত নয়, এতে মহিলারা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। বর্তমানে অনেক দেশ বেতন সমেত মহিলাদের মাসিক ছুটি দিচ্ছে। ২০২৩ সালে ১৬ ফেব্রুয়ারি বেতন সমেত মহিলাদের মাসিক ছুটি ঘোষণা করে প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছিল স্পেন। এরপর জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান-সহ অনেক দেশ বেতন সমেত মহিলাদের মাসিক ছুটি দেয়। তবে এটি বাধ্যতামূলক নয়, কেউ কেউ ছুটি নাও নিতে পারে। আবার কোনও কোনও বেসরকারি কোম্পানি এ বিষয়ে বিরোধিতা করলে মহিলা কর্মী নাও নিতে পারে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু