কার সঙ্গে বলি অভিনেত্রী করিনাকে দেখে নির্লজ্জ-গদ্দার কটাক্ষ নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই : কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার কয়েকদিন পরেই দুবাইতে পাক ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে ছবি তুলে রোশের মুখে বলি অভিনেত্রী করিনা কাপুর। পহেলগাঁও-র বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ যাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে গোটা ভারত। এই ঘটনার যোগ্য জবাব চায় দেশ। দেশের প্রতিটি মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পাকিস্তানের সঙ্গে একাধিক সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। ভারতে থাকা সকল পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরৎ পাঠানোর কথাও বলেছে ভারত সরকার।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাক ডিজাইনারের সঙ্গে এমনভাবে মেলামেশা ভালোভাবে নেয়নি নেটিজেনরা। তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন করিনাকে। ফারাজ নিজের সোশ্যাল মিডিয়ায় করিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরেই প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

যদিও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেননি। নেটিজেনদের অভিযোগ, ভারত-পাকিস্তান সম্পর্ক যখন তলানিতে, তখন করিনা কাপুর পাক ডিজাইনার ফারাজের সঙ্গে দুবাইতে ছবি তুলতে ব্যস্ত। দেশের জন্য আত্মত্যাগের দায়িত্ব কী শুধুমাত্র সেনাবাহিনীর? বলিউড তারকাদের দেশের প্রতি কোনও কর্তব্য নেই?

পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলতে দেখে, কেউ কেউ তাঁকে নির্লজ্জ, কেউ গদ্দার বলেও কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পহেলগাঁও ঘটনার পরেই নিন্দা জানিয়েছিলেন বলি অভিনেত্রী। তিনি বলেছিলেন, এই ধরনের ঘটনা যন্ত্রণার। মৃতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু পাক ডিজাইনারের সঙ্গে তাঁর ছবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর