লগ্নি নয়, উইপ্রো কর্ণধার আজিম‌ প্রেমজির কাছে রাস্তা ধার চাইলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজির কাছে একটি বিশেষ আবেদন করেছেন।আউটার রিং রোডে যানজট কমানোর প্রচেষ্টার চালাচ্ছেন সিদ্দারামাইয়া। সেই জন্য তিনি প্রবীণ ব্যবসায়ী আজিম প্রেমজির কাছে বেঙ্গালুরুতে একটি রাস্তা ধার দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সিদ্দারামাইয়া উইপ্রোর চত্বরে সীমিত যান চলাচলের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।  

১৯ সেপ্টেম্বর এক চিঠিতে সিদ্দারামাইয়া বলেন, ‘ট্রাফিক এবং নগর চলাচল বিশেষজ্ঞদের প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এই ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে ORR-এর আশেপাশের এলাকায় যানজট প্রায় ৩০ শতাংশ কমিয়ে দিতে পারে। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে এটি অত্যন্ত উপকারি প্রমাণিত হবে।’

ভারী যানবাহন চলাচলের প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করে সিদ্দারামাইয়া বলেন যে 'ভিড়ের সময় ট্রাফিকের কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়।" উইপ্রোর সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "এই উদ্যোগের লক্ষ্য যানজট কমানো, যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা। এটি আরও দক্ষ এবং বাসযোগ্য বেঙ্গালুরু গঠনে অবদান রাখবে এবং বেঙ্গালুরুর অগ্রগতি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে।"

সিদ্দারামাইয়া কোম্পানিটিকে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানোর এবং একটি পরিকল্পনা তৈরি করার আহ্বান জানান। আউটার রিং রোডে তীব্র যানজট নিয়ে যাত্রী এবং নাগরিক গোষ্ঠীগুলির বারবার উদ্বেগ প্রকাশ করেছে। তারপরেই এই প্রস্তাবটি সামনে এসেছে। এই রাস্তাটি শহরের আইটি হাবের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর। 

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস