‘মহাভারত’, ‘রামায়ণ’-কে কল্পকাহিনী বলায় সাসপেন্ড শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মোদি জমানায় হিন্দুত্ববাদীরা কতটা অমিতপরাক্রমশালী তা টের পেলেন কর্নাটকের ম্যাঙ্গালুরুর এক কনভেন্ট স্কুলের শিক্ষিকা। কট্টর হিন্দুত্ববাদীদের কাছে দুই পৌরাণিক কাহিনী হিসাবে পরিচিত ‘মহাভারত’ ও ‘রামায়ণ’কে কল্পকাহিনী বলায় সাসপেন্ড হতে হয়েছে তাঁকে। এমনকি এফআইআর দায়েরও হয়েছে। আর ওই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তিবাদে বিশ্বাসী শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ম্যাঙ্গালুরুর সেন্ট জেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা পড়ুয়াদের পড়ানোর সময়ে বলেন, ‘মহাভারত’ ও ‘রামায়ণ’ সম্পূর্ণই কল্পকাহিনী। ওই দুই কাহিনীর চরিত্ররা বাস্তবে ছিলেন না। ব্যস, আর যায় কোথায়! হিন্দু ধর্মের এমন অবমাননা কী করে মেনে নেন হিন্দু ধর্মের স্বঘোষিত ইজারাদাররা! রে-তে করে আসরে নেমে পড়ে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তাদের পাশে দাঁড়ান বিজেপি বিধায়ক বেইয়াস কামাথ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তারা।

ওই বিক্ষোভের জেরেই নড়েচড়ে বসে জেলা স্কুল শিক্ষা দফতর (ডিডিপিআই)। তড়িঘড়ি ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিক্ষুব্ধ জনতার হাতে যাতে স্কুল ভবন ভাঙচুর না হয় তার জন্য তড়িঘড়ি ওই শিক্ষিকাকে সাসপেন্ডও করেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এক বিবৃতিও জারি করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ৬০ বছরের বেশি এলাকায় শিক্ষাদান চালিয়ে যাচ্ছে সেন্ট জেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুল। অতীতে কখনই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেনি। পড়ুয়া-সহ অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন