স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পরকীয়া সন্দেহে ২৩ বছর বয়সী স্ত্রীকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিল স্বামী, শুধু তাই নয়, ভিডিও রেকর্ড করে সেই নৃশংস দৃশ্য শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সন্দেহে ২৩ বছর বয়সী স্ত্রীকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিল স্বামী, শুধু তাই নয়, ভিডিও রেকর্ড করে সেই নৃশংস দৃশ্য শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় কর্নাটকের বাগলকোট জেলায়। মেয়েকে অসহায়ত্ব অবস্থায় দেখে বাবা-মায়ের কেমন লাগবে, সেটা দেখানোর জন্যে তাঁদের ভিডিও কল করল জামাই। শুধু স্ত্রীর পরিবার নয়, স্ত্রীর জীবন-মৃত্যু সন্ধিক্ষণের সেই দৃশ্যটি তাঁর বন্ধুকেও দেখাল ব্যক্তি।

মেয়েটির নাম ভাগ্যশ্রী জিগালুর, অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালুর। প্রাথমিক তদন্তানুযায়ী, প্রবীণ নিজের বাড়িতে কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে আঘাত করার পর তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। তখনও ভাগ্যশ্রীর মৃত্যু হয়নি। ফাঁসিতে ঝোলার পর জীবন-মৃত্যুর সঙ্গে প্রাণপণে লড়াই করছিলেন তিনি। বাঁচার চেষ্টা করছিলেন। সংগ্রামরত স্ত্রীর সেই ভিডিও রেকর্ড করে তাঁর শ্বশুর-শাশুড়িকে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, তাঁদের ভিডিও কলও করেন। ভাগ্যশ্রী যখন শ্বাস নিতে পারছিলেন না, তখন প্রবীণ স্ত্রীর বাবা-মাকে ভিডিও কল করে মেয়ের মৃত্যু প্রত্যক্ষ দেখতে বাধ্য করে। পরে তিনি ভিডিওটি বেশ কয়েকজনের সঙ্গে শেয়ার করেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত প্রবীণ। এই নিয়ে তাঁদের মধ্যে ঘন ঘন ঝগড়া লেগেই থাকতো। মাস দুয়েক আগে ভাগ্যশ্রী স্বামীর সঙ্গে ঝামেলা করে শ্বশুরবাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। কিন্তু ঘটনার দিন স্ত্রীকে মানিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। আর বাড়ি ফেরার পরেই তাঁকে হত্যা করে। অভিযোগ, ভাগ্যশ্রীকে হত্যার জন্যই সে তাঁকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনেছিল। ঘটনাটির ভিডিওতে ভাগ্যশ্রীকে সবুজ ওড়না দিয়ে ঝুলতে দেখা হয়েছে। তিনি বাঁচার জন্যে প্রাণপণ চেষ্টা করছিলেন। কিন্তু তা হয়নি। তাঁর মৃত্যু হয়। তথ্য পাওয়ার পরপরই বিলাগি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথ টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি