২৬/১১ মুম্বই হামলার মূলচক্রীদের রক্ষা করা হচ্ছে, নাম না করে পাকিস্তানকে খোঁচা জয়শঙ্করের

শুক্রবার মুম্বইতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির সন্ত্রাস দমন সংস্থার বৈঠকের উদ্বোধন করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৬/১১’র মুম্বই হামলার মূলচক্রীদের শাস্তি না দেওয়ায় নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার মুম্বইতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির সন্ত্রাস দমন সংস্থার বৈঠকের উদ্বোধন করে তিনি বলেন, ‘২৬/১১’র মুম্বই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে এখনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণেই এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটছে।’

২৬/১১’র মুম্বই হামলার পিছনে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এদিন সম্মেলনে একটি অডিও ক্লিপও শোনানো হয় ভারতের পক্ষ থেকে। ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে হামলার মূল পরিকল্পনাকারী কুখ্যাত জঙ্গি সাজিদ মীরকে অন্যান্য জঙ্গিদের বলছেন, ‘কাউকে চলাফেরা করতে দেখলেও সোজা গুলি ছুড়বে। যেই হোক না কেন, কাউকে যেন রেয়াত করা না হয়।’

সবচেয়ে উল্লেখযোগ্য, ২৬/১১’র হামলা চলছিল যে হোটেলের সেই তাজ প্যালেসে এদিন ইউএনএসসি’র সন্ত্রাস দমন সংস্থার সম্মেলন বসেছিল। সম্মেলনের শুরুতে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদবেদীতে মাল্যদান করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীদের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রী বলেন, ‘মুম্বই হামলা শুধু ভারতের উপরেই আক্রমণ নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরেও হামলা। মানবতার উপরে চরম আঘাত। তাই সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সময় এসেছে হাতে-হাত মিলিয়ে কাজ করার।’

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা