গৃহপরিচারিকার নামে বিপুল সম্পত্তি! বিহারের সাসপেন্ড এসডিপিও বিরুদ্ধে তদন্তে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের কিশনগঞ্জের সাসপেন্ড হওয়া এসডিপিও গৌতম কুমারের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পত্তি মামলায় এক নয়া মোড় সামনে এসেছে। এবার তাঁর বাড়িতে কর্মরত এক গৃহপরিচারিকার আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছে ইকোনমিক অফেন্সেস ইউনিট (ইওইউ)। সূত্রের খবর, ‘প্যারো’ নামে ওই মহিলা গৌতম কুমারের ঘনিষ্ঠতার জেরেই বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছেন বলে সন্দেহ তদন্তকারীদের।

ইওইউ সূত্রে জাণা গিয়েছে,  প্যারো নাকি কুমারের হয়ে নানা আর্থিক লেনদেন সামলাতেন। তাঁর প্রভাব খাটিয়ে বিভিন্ন সম্পত্তি কেনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই গৃহপরিচারিকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্যারোর বেশ কিছু ছবি, যেখানে তাঁকে থার এসইউভি ও রয়‍্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেলে চড়তে এবং বিপুল পরিমাণ নগদ টাকা প্রদর্শন করতে দেখা গিয়েছে। তবে তদন্ত শুরু হওয়ার পর থেকেই প্যারো ও তাঁর পরিবারের সদস্যদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিহার সরকার গোতম কুমারকে সাসপেন্ড করে। তার ঠিক এক সপ্তাহ আগে কিশনগঞ্জ, পাটনা এবং পূর্ণিয়ায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৮০ কোটি টাকার অস্বাভাবিক সম্পত্তির হদিস পায় ইওইউ।তদন্তে আরও জানা গিয়েছে, এক মহিলা বন্ধুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতেই কুমার বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলছিলেন। ভবিষ্যতে তাঁকে কিশনগঞ্জ থেকে নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ। এমনকি ২০৩০ সালে অবসর নেওয়ার পর নিজেও রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। তদন্তকারীরা জানিয়েছেন, কুমার পূর্ণিয়ায় মোট ১৬টি জমি কিনেছেন, যেগুলি নাকি তাঁর সাত বান্ধবী, চার স্ত্রী, তিন শাশুড়ি এবং এক ছেলের নামে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে একটি চা বাগান, একটি বাংলো এবং একটি দুইতলা বাড়িরও সন্ধান পেয়েছে তদন্তকারী সংস্থা। এখন কুমার কীভাবে এত বিপুল সম্পদ জোগাড় করেছেন এবং সেই অর্থ কোথায় কীভাবে সরানো হয়েছে, তা খতিয়ে দেখছে ইওইউ।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়