ভিখারির বেশে শিকারের হদিশ দিতেন শাশুড়ি , তার পর জামাই …..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় প্রতিদিন ভিক্ষা করতে বসে  চুরির পরিকল্পনা চালাত শাশুড়ি  ।  এরপর তাঁর নির্দেশ মত রাতের অন্ধকারে চুরি করত জামাই । একদিন এলাকার বাসিন্দারা ওই ভিখারি মহিলার  বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন ।  তারপর  ভিখারির বাড়িতে  তল্লাশিতে যায় পুলিশ । আর সেখানে গিয়েই দেখেন তাঁর  বাড়িতে রয়েছে এক লক্ষ টাকার একটি কেটিএম বাইক, ১২টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি দেশ থেকে আনা রুপোর কয়েন। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে  পুলিশের । 

ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুর জেলায় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলা ভিক্ষুকের নাম নীলম দেবী। তিনি মাঝে মধ্যে ভিক্ষা করতেন । আবার কখন রাস্তাঘাট এবং এলাকায় ঘুরে ঘুরে মশারি বিক্রি করতেন। আর সেইসময় বাড়ি বাড়ি গিয়ে রেইকি করে আসতেন নীলম । এরপর শাশুড়ির নির্দেশ মত  রাতের অন্ধকারে জামাই ওই সকল বাড়িতে গিয়ে চুরি করত। 

ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে বিহারের মুজফফরপুর জেলার পুলিশ । তবে এখন গুণধর জামাইয়ের খোঁজ মেলেনি । তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । এই প্রসঙ্গে গ্রামীণ পুলিশ সুপার বিদ্যা সাগর জানিয়েছেন ,’  ভিখারির বাড়ি  থেকে বিভিন্ন নামীদামী কোম্পানির মোবাইল ফোন এবং মহিলাদের অলংকার উদ্ধার হয়েছে । যার বাজার মূল্য কয়েক কোটি টাকা ।   নীলম দেবীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেছেন। তবে এখন তাঁর জামাইয়ের খোঁজ মেলেনি ।’ 

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য