‘লাথি মেরে বাচ্চা নষ্ট করে দেব’, এসি চালাতে বলায় প্রসূতিকে হুমকি ক্যাব চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যাবে উঠে এসি অন করতে বলেছিলেন এক গর্ভবতী মহিলা। উত্তরে তাঁকে শুনতে হল, ‘লাথি মেরে বাচ্চা নষ্ট করে দেব’। হাড়হিম করে দেওয়া এই ঘটনা রাজধানী দিল্লির। ওই মহিলা নয়ডা থেকে ক্যাবে উঠে চালককে এসি অন করতে অনুরোধ করেছিলেন। কিন্তু চালক সেই অনুরোধ তো প্রত্যাখ্যান করেই, উপরন্তু হুমকিও দেয়।

রীতিমতো ভয় দেখিয়ে ক্যাবচালক অন্তঃসত্ত্বা মহিলাকে বলে, তিনি যদি এয়ার কন্ডিশন চালু করতে জোর করেন তবে সে মহিলার পেটে ‘লাথি’ মারবে। সম্প্রতি লিঙ্কডইনে এক পোস্ট মারফত এই ঘটনার কথা জানান মহিলা। হুমকিতে ভয় পেয়ে বাধ্য হয়ে ওই মহিলা মাঝপথে গাড়ি থেকে নেমে যান। নয়ডা এক্সটেনশনের চেরি কাউন্টি থেকে নয়াদিল্লির সাকেত পর্যন্ত ক্যাব বুক করার সময় এই ঘটনাটি ঘটে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে মহিলা OLA কোম্পানিকে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। কোম্পানির সিইও ভবিষ আগরওয়ালকে ট্যাগও করেন নিজের পোস্টে।

লিঙ্কডইনে পোস্টটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সকলেই মহিলাকে সমর্থন করেছেন। পাশাপাশি ক্যাব চালকের এই ব্যবহারের জন্য ওলা পরিষেবার সমালোচনা করেছেন। অনেকেই লিখেছেন এটি প্রায় নিয়মিত সমস্যা। ক্যাবচালকদের এসি অন করতে বললে তাঁরা আক্রমণাত্মক হয়ে ওঠেন। এমনকি গালিগালাজ, হুমকি দিতেও শুরু করেন। ওই গর্ভবতী মহিলা প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়াটুডে.ইনকে জানিয়েছেন যে তিনি ওলার গ্রাহক সহায়তা কেন্দ্রে এই ঘটনাটি সম্পর্কে অভিযোগ করেছেন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার