কেন্দ্রীয় সরকারি কর্মীদের জুলাইতে ফের বাড়ছে DA

জুলাইতেই ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রে সরকারি কর্মীদের আসছে আচ্ছে দিন। জুলাইতে ফের বাড়তে চলেছে মহার্ঘভাতা (DA) । করোনার কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে পরের বছর ৩০ জুন পর্যন্ত কেন্দ্র মহার্ঘভাতা (DA) দেওয়া বন্ধ রেখেছিল। সেই সুদীর্ঘ বিরতির পর গত জুলাইতে প্রথম মহার্ঘভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সপ্তম পে কমিশন (seventh pay commission)। এক ধাক্কায় ১৭ শতাংশ থেকে বেড়ে করা হয় ২৮ শতাংশ। ওই বছর পুজোতেও আরও এক দফা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন। এক ধাক্কায় ডিএ বৃদ্ধি পায় তিন গুন। হিসেব করা হয় ১ জুলাই থেকে। পরের বছর ২০২২-য়ের জানুয়ারিতে আরও একবার ডিএ (DA) বৃদ্ধির কথা ঘোষণা করে পে কমিশন। ডিএ দেওয়া হয় ৩৪ শতাংশ হারে। জুলাইতে ডিএ কত হারে বৃদ্ধি করে সেটাই দেখার।

জুলাইতে ডিএ (DA) বৃদ্ধির করলে একজন সরকারি কর্মী (অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন) কত পাবেন একবার দেখে নেওয়া যাক। ডিএ তিনগুন হারে বৃদ্ধি করলে মূল বেতন যাদের ১৮ হাজার টাকা হলে তারা অতিরিক্ত পাবেন ৫৪০ টাকা মাস পিছু (চলতি বছরের জানুয়ারি থেকে হিসেব হবে)। কারও মূল বেতন ২৫ হাজার টাকা হলে তিনি পাবেন সাড়ে সাতশো টাকা মাস পিছু। আর যাদের মূল বেতন (Besic pay) ৫০ হাজার টাকা তারা মাসপিছু পাবেন ১৫০০ টাকা। কর্মচারী সংগঠনের তরফ থেকে মূল বেতন বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সেই দাবি সপ্তম পে কমিশন (seventh pay commission)মেনে নিলে মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৬ হাজার টাকা। ২০১৭-তে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী কাজে যোগ দিলে তাঁর মূল বেতন ছিল সাত হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৮ হাজার টাকা।  

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!