চলন্ত গাড়ির উপর হুড়মুড়িয়ে পড়ল পাম্পের পোল, মৃত সমাজবাদী পার্টি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সমাজবাদী পার্টির সক্রিয় নেতা লাল বাহাদুর যাদব (৪৮)। রবিবার দুপুরে প্রতাপগড় জেলার বাবুগঞ্জ থেকে শহরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। একটি পেট্রল পাম্পের সামনে চলন্ত অবস্থায় তাঁর গাড়ির উপর ভেঙে পড়ে বিশাল আকারের একটি হাইমাস্ট লাইটের খুঁটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পেট্রল পাম্পের সামনে ক্রেনের সাহায্যে প্রায় ৬৫ ফুট উঁচু একটি হাইমাস্ট লাইট বসানোর কাজ চলছিল। খুঁটির ওজন ছিল প্রায় ৪০ কুইন্টাল। কাজ চলাকালীন হঠাৎই ক্রেনের বেল্ট ছিঁড়ে যায়। মহূর্তের মধ্যেই ভারী লোহার খুঁটিটি পাশ দিয়ে যাওয়া লাল বাহাদুর যাদবের গাড়ির উপর সজোরে আছড়ে পড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

আরও পড়ুন: অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেখুন পরিসংখ্যান

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তাঁরা গাড়ির দরজা ভেঙে গুরুতর আহত লাল বাহাদুরকে বের করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জনবহুল এলাকায় এই কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রেন চালকের গাফিলতি বা নির্মাণ সংস্থার অবহেলা ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই এত বড় কাজ চলছিল।

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?