বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল বিহারের প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ১৮ জেলার ১২১টি আসনে গড়ে ভোট পড়েছে ৬০ শতাংশ। বেশ কয়েকটি আসনে নিরাপত্তার কারণে বিকেল পাঁচটা পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ। বাকি আসনগুলিতে সন্ধে ছয়টায় শেষ হয়।ভোটগ্রহণ শেষ হওয়ার পরেও বহু বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। ফলে ভোট পড়ার সংখ্যা আরো বাড়তে পারে।

বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। দুই দফায় ওই ২৪৩ আসনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৮টি জেলার ১২১টি আসনে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে বাকি ১২২টি আসনে আগামী ১১ নভেম্বর অর্থা‍ৎ পরের মঙ্গলবার ভোট নেওয়া হবে। ভোটের ফলাফল জানা যাবে ১৪ নভেম্বর। যদিও দ্বিতীয় দফার ভোটের পরেই বুথফেরত সমীক্ষা প্রকাশ করবে বিভিন্ন সংবাদমাধ্যম। ফলে মঙ্গলবার সন্ধেতেই স্পষ্ট হয়ে যাবে পাটলিপুত্রের কুর্সি কারা দখল করছে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা দখল করবে তা জানতে মুখিয়ে রয়েছেন গোটা দেশবাসী। এখনও পর্যন্ত বেশ কয়েকটি জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তাতে এনডিএ’র সঙ্গে মহাজোটের হাডডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে খানিকটা হলেও এগিয়ে এনডিএ শিবির। যদিও জনমত এবং বুথফেরত সমীক্ষা বহুবার ভুল প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকে অর্থা‍ৎ বৃহস্পতিবার যে ১২১ আসনে ভোট নেওয়া হচ্ছে পাঁচ বছর আগে অর্থা‍ৎ ২০২০ সালে তার মধ্যে ৪২টি আসনে জয়ী হয়েছিল লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল। বিজেপি জয়ী হয়েছিল ৩২টি আসনে। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের ঝুলিতে গিয়েছিল ২৩ আসন। কংগ্রেস জিতেছিল ৮ আসনে। আর বামপন্থী দলগুলি জিতেছিল ১১টি আসনে। অর্থা‍ৎ প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হচ্ছে সেখানে আরজেডি ও বিজেপির একাধিপত্য রয়েছে। প্রথম দফায় যে ১২টি কেন্দ্রের দিকে সবার নজর সেগুলি হল রাঘোপুর, তারাপুর, মহুয়া মোকামা, আলিনগর, ছাপড়া, লখিসরাই, বেগুসরাই, আরা, পটনা সাহিব, বাঁকিপুর ও দ্বারভাঙা (শহর)। এর মধ্যে রাঘোপুর থেকে লড়ছেন লালুর কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব, মহুয়া থেকে তেজপ্রতাপ যাদব, তারাপুর থেকে বিজেপি নেতা সম্রাট চৌধুরী, আলিনগর থেকে সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর এবং মোকামা থেকে বাহুবলী নেতা অনন্ত সিংহ। যিনি বর্তমানে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির নেতা দুলার চাঁদ যাদবের খুনের মামলায় জেলে রয়েছেন।

এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ রাজ্যের হেভিওয়েট নেতারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হলেও লক্ষ্মীসরাইয়ের বিজেপি প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে। খোরিয়ারি গ্রামে পৌঁছতেই বিজেপি প্রার্থীর কনভয়ে থাকা গাড়িতে ছোড়া হয়েছে পাথর। এমনকি খোদ বিজয় কুমার সিনহার গাড়িতে জুতো ও গোবরও ছোড়া হয়েছে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু লোক। হেনস্তার মুখে পড়ে চরম হুঁশিয়ারিও দিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন ‘‘এনডিএ সরকার ফের ক্ষমতাতে ফিরছে বিহারে। আমরা ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাব।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর