আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচলের কুলুতে আচমকা ভূমিধসে গুঁড়িয়ে গেল অসংখ্য বাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশের কুলু জেলায় ভূমিধসে ধ্বংস হয়েছে একাধিক বহুতল বাড়ি। ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। যানবাহন চলাচল ব্যহত হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, এসডিআরএফ আটকে থাকাদের উদ্ধারে নেমেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ‘এক্স’ প্লাটফর্মে লিখেছেন, “আন্নি, কুলুতে বিধ্বংসী ভূমিধসে একটি বিশাল বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। প্রশাসন দুদিন আগেই সেখান থেকে বহু মানুষকে সরিয়ে এনেছিল”। কুলুর সিনিয়র পুলিশ অফিসার সাক্ষী ভার্মা জানিয়েছেন, “কুলু এবং মান্ডির মধ্যে  সংযোগকারী রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পান্ডোহ হয়ে একটি বিকল্প পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যান চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।”

আবহাওয়া দফতর কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। বুধবার থেকে আগামী দুই দিনের জন্য হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ২৪ জুন থেকে রাজ্যে বর্ষা শুরুর পর ক্ষয়ক্ষতি বেড়েছে। মোট ক্ষতির পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে।  রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, অবিরাম বৃষ্টির কারণে ২,০২২টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯,৬১৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষকে বাড়িছাড়া হয়েছে। ২২৪ জনের প্রাণহানি হয়েছে। ১১৭ জন বৃষ্টিজনিত দুর্ঘটনায় মারা গেছে।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ