চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে একাধিক হামলার মাস্টারমাইন্ড, পাকিস্তানে নিহত লস্কর সন্ত্রাসী

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে নিহত লস্কর-ই-তৈবার খাস সন্ত্রাসী সাইফুল্লাহ খালিদ। নেপাল থেকে সন্ত্রাস পরিচালনা করত সে। ভারতে অন্তত তিনটি হামলার সঙ্গে জড়িত ছিল তার নাম।
ভারতে বেশ কয়েকটি হাই-প্রোফাইল সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী অভিযুক্ত লস্কর-ই-তৈবার (এলইটি) শীর্ষস্থানীয় সদস্য সাইফুল্লাহ খালিদ পাকিস্তানের সিন্ধু প্রদেশে নিহত হয়েছে। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার উপর হামলা চালায়।
খালিদ তিনটি বড় হামলার মূল ষড়যন্ত্রকারী ছিল। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (আইএসসি) হামলা এবং ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দফতরে হামলা। পাঁচ বছরের সময়সীমার মধ্যেই পরিচালিত হয়েছিল এই হামলাগুলি। প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের। সর্বোপরি এই সময় থেকেই ভারতের মাটিতে লস্কর-ই-তৈবার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
খালিদ ‘বিনোদ কুমার’ নাম নিয়ে বেশ কয়েক বছর ধরে নেপালে অবস্থান করছিল। ভুয়ো পরিচয়ে বসবাসের সময়তেই বিয়ে করে স্থানীয় নাগমা বানুকে।
নেপাল থেকে লস্কর-ই-তৈবার জন্য কার্যক্রম সমন্বয় করত খালিদ। নিয়োগ এবং সরবরাহের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সে।
সম্প্রতি, খালিদ পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার মাতলিতে নিজের ঘাঁটি স্থানান্তরিত করে। সেখানে লস্কর-ই-তৈবা এবং এর ছায়া সংগঠন জামাত-উদ-দাওয়ার হয়ে কাজ চালাচ্ছিল। তার কাজ ছিল মূলত সন্ত্রাসী অভিযানের জন্য নিয়োগ এবং তহবিল সংগ্রহ করা। খালিদের আচমকা মৃত্যুতে স্বভভাবতই কিছুটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে লস্করিদের কপালে। সদ্য পাকিস্তানকে কার্যত দুরমুশ করেছে ভারত। ৭ মে মধ্যরাত্রে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। নিহত হয় অন্তত ১০০ সন্ত্রাসী।

 

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ