নিলামে এক লেবু বিক্রি হল ৩৫ হাজার টাকায়!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাজার হাজার টাকায় বিক্রি হল লেবু । শুনতে অবাক লাগলে এটাই বাস্তব। তামিলনাড়ুর একটি মন্দিরে ৩৫ হাজার টাকায় নিলামে উঠল একটি লেবু। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নিকটবর্তী একটি গ্রামের একটি বেসরকারি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই নিলাম অনুষ্ঠান।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে শিবগিরি গ্রামের কাছে পাঝাপুসাইয়ান মন্দিরে মহা শিবরাত্রি  উৎসব চলাকালীন সময়  ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছিল এই লেবুটি। প্রথা অনুসারে, ওই মন্দিরে ভগবান শিবকে উৎসর্গ করা লেবু এবং ফল সহ অন্যান্য সামগ্রী নিলামে তোলা হয় রবিবার। আর সেখানেই ৩৫ হাজার টাকায় নিলামে ওঠে একটি লেবু।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে প্রায় ১৫ জন ভক্ত অংশ নিয়েছিলেন। মহাদেবের একজন ভক্ত  নিলামে ওঠা লেবুকে ৩৫ হাজার টাকায় কেনে। মন্দিরের পুরোহিত নিলামে তোলা লেবুটি প্রধান দেবতার সামনে রেখেছিলেন। শুধু তাই নয় একটি ছোট পূজা অনুষ্ঠিত হয়েছিল। শত শত ভক্তের উপস্থিতিতে নিলামে মহাদেবের কাছে উৎসর্গ হওয়া ফল নিলামে ওঠে। এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি অধিক টাকা দিয়ে লেবু কেনেন , তিনি আগামী কয়েক বছর ধরে ধন এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ পাবেন মহাদেবের কাছ থেকে। তবে এদিন ৩৫ হাজার টাকা দিয়ে লেবুটি কে কিনেছে তা এখন জানা যায়নি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ