প্রথম দফার ভোটগ্রহণ শেষ, ৫টা পর্যন্ত ভোটদানের হার ৫৯.৭ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া দেশে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রথম দফার ভোট। তবে প্রচণ্ড গরমের কারণে ২০১৯ সালের তুলনায় প্রথম দফায় ভোটদানের হার অনেকটাই কম। বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ১০২ আসনে গড়ে ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ। ২০১৯ সালে ভোটের হার ছিল ৭০ শতাংশ। যদিও ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হওয়ার পরেও বিভিন্ন বুথের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। ফলে ভোটদানের চূড়ান্ত হার সামান্য বাড়তে পারে।

শুক্রবার সকাল সাতটা থেকে দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনে ভোটগ্রহণ শুরু হয়। বেশ কয়েকটি বুথে ইভিএমে যান্ত্রিক ত্রুটি ধড়া পড়ায় ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। ইভিএম বদলানোর পরে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়। মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি বুথ ভাঙচুর করে। এমনকি ইভিএম মেশিনও ভেঙে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও চালাতে হয় নিরাপত্তা রক্ষীদের। শেষ পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ছত্তিশগড়ের বিজাপুরের উসুর থানার গলগামে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দেবেন্দ্র কুমার নামে এক সিআরপিএফ জওয়ান। সবচেয়ে বেশি অশান্তির খবর মিলেছে পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে।

সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই ভোটারদের উপস্থিতি কমতে শুরু করে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই বুথমুখো হননি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ার নিরিখে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের তিন আসনে গড়ে ভোট পড়েছে ৭৭.৬ শতাংশ। এর পরেই রয়েছে ত্রিপুরা। সেখানে ভোট পড়েছে ৭৬.১ শতাংশ। তামিলনাডুতে ৬২, রাজস্থানে ৫০.৩, পুদুচেরিতে ৭২.৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে। নীতীশের রাজ্যে ভোট পড়েছে ৪৬.৩ শতাংশ।    

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও