দিল্লির সিংহাসন কার? মঙ্গল সকালেই ‘ভাগ্যফল’ মোদি-রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার প্রহর শেষের দিকে। দিল্লির মসনদে ফের নরেন্দ্র মোদি নাকি ‘ইন্ডিয়া’ জোটের কেউ, তার জবাব মিলবে আগামিকাল মঙ্গলবার (৪ জুন) বার বেলায়। সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হলেও প্রাথমিক প্রবণতা জানতে অন্তত বেলা বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুটোর মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, কার দখলে থাকছে দিল্লি। মঙ্গলের বার বেলাতেই ঠিক হয়ে যাবে নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, রাজনাথ সিং, কানহাইয়া কুমারের ভোট ‘ভাগ্যফল’। লোকসভার পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটেরও গণনা হওয়ার কথা রয়েছে। দুই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটবে নাকি নবীন পট্টনায়ক ও জগনমোহন রেড্ডিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন তাও জানা যাবে। তাছাড়া বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা আসনের উপনির্বাচনেরও ভোট গণনা হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,  সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। সাড়ে আটটা থেকে খোলা হবে ইভিএম। তবে যদি কোনও আসনে পোস্টাল ব্যালট না থাকে, সেক্ষেত্রে আটটা থেকেই ইভিএমের ভোট গোনা শুরু হবে। গণনাকে নিয়ে যাতে বিতর্ক না তৈরি হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যু‍ৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাউন্ডের গণনা শেষে ১৭ সি ফর্ম (রাউন্ড ভিত্তিক ফলাফল সম্বলিত) পূরণ করে প্রতিটি প্রার্থীর কাউন্টিং এজেন্টকে দিয়ে স্বাক্ষর করাতে বলা হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফার নির্বাচন শেষ হয়েছে গত ১ জুন। ৫৪৩ আসনে সাড়ে আট হাজারের কাছাকাছি প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন। শেষ দফার ভোটের পরেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল বুথফেরত সমীক্ষা। সব সমীক্ষাতেই তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির ক্ষমতায় ফেরার আভাস দেওয়া হয়েছে। যদিও বুথফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির শীর্ষ নেতৃত্ব। উল্টে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

‘আইনের হাত থেকে বাঁচতে ওঁ মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছে’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের