‘গলার স্বর নিচু করুন’, আইনজীবীকে ধমক প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচার ব্যবস্থায় বিচারপতিরা যে সর্বেসর্বা ফের একবার বুঝিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বুধবার এক মামলার শুনানির সময়ে খানিকটা জোরে কথা বলছিলেন এক আইনজীবী। আর তাতেই মেজাজ হারালেন তিনি। ওই আইনজীবীকে সতর্ক করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মনে রাখবেন আপনি শীর্ষ আদালতের প্রথম কক্ষে (প্রধান বিচারপতির এজলাস) মামলা লড়ছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন। না হলে এজলাস থেকে বের করে দেব।’

কী ঘটেছিল এদিন? প্রধান বিচারপতির এজলাসে এক মামলার শুনানি চলছিল। খানিকটা উঁচু গলায় কথা বলছিলেন এক আইনজীবী। তাঁর ওই জোরে কথা বলা কোনও কারণে পছন্দ হয়নি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। ওই আইজনীবীকে থামিয়ে তিনি বলেন, ‘এক সেকেন্ড। এজলাসে এত জোরে সওয়াল করবেন না। আগে গলার স্বর নামান। প্রত্যেক বিচারপতির সামনেই কী এত জোরে কথা বলেন? কী ভেবেছেন? জোরে কথা বলে আমাদের উপরে চাপ তৈরি করবেন। আপনি ভুল করছেন। গত ২৩ বছরে তা হয়নি। এখনও হবে না। গলার স্বর নামিয়ে কথা না বললে আদালত থেকে বের করে দেব।’

প্রধান বিচারপতির ওই রুদ্রমূর্তি দেখে এজলাসে হাজির অন্যান্য আইনজীবীরা হতচকিত হয়ে পড়েন। যে আইনজীবীকে ধমক দিয়েছেন প্রধান বিচারপতি তিনি মুষড়ে পড়েন। পরে অবশ্য গলার স্বর নিচু করে কথা বলে সওয়াল করেন।

এই প্রথম নয়। গত বছরও সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশ সিংহের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন প্রধান বিচারপতি। তাঁকে এজলাস থেকে বের করে দিয়েছিলেন। বার বার প্রধান বিচারপতির এমন ব্যবহার নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।  

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ