আমজনতার জন্য সুখবর, রান্নার গ্যাসের দাম কমছে ২০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বৈতরণী পার করতে আমজনতাকে প্রাক পুজো উপহার দিল মোদি সরকার। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘সাধারণ গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমছে। আর উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৪০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাখি বন্ধনের উপহার হিসেবে দেশের সমস্ত মহিলাদের এই বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জমানায় গত ৯ বছরে রান্নার গ্যাসের দাম বাড়তে-বাড়তে গগনচুম্বী হয়েছে। গত বছরের ৭ মে রান্নার গ্যাসের সিলিন্ডার স্বাধীন ভারতে প্রথমবার হাজার টাকার গণ্ডি ছাড়ায়। তার পর থেকে ক্রমাগতই আম জনতার উপরে দামের বোঝা বাড়ানো হয়েছে। সাধারণ গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় অনেকেই ফের এলপিজি সিলিন্ডার ছেড়ে কাঠ কিংবা কয়লা ব্যবহারের দিকে ঝুঁকেছেন। দীর্ঘদিন ধরেই বিরোধি দলগুলির পক্ষ থেকে আম-আদমিকে স্বস্তি দিতে গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর দাবি জানানো হচ্ছে। 

চলতি বছরের পয়লা মার্চ শেষবারের রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তার ফলে প্রতি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১ হাজার ১২৯ টাকা। এক ধাক্কায় ২০০ টাকা কমার ফলে সিলিন্ডার পিছু দাম কমে দাঁড়াচ্ছে ৯২৯ টাকা। প্রায় ১৫ মাসের বেশি সময় বাদে রান্নার গ্যাসের দাম ফের হাজার টাকার নিচে দাঁড়াচ্ছে। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মকন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানোর জন্য ৩৩ কোটি গ্রাহক উপকৃত হবেন।’ রান্নার গ্যাসের দাম কমানোর পাশাপাশি আরও ৭৫ লক্ষ গরিব মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলেও কেন্দ্রীয মন্ত্রী জানান।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের