নীল ছবি দেখে বোনকে ধর্ষণ করে খুন, ছেলের কুকীর্তি ধামাচাপা দিল মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নীল ছবি  দেখে  ছোট বোনকে ধর্ষণ করে খুন করল নাবালক দাদা। আর তা যাতে না জানাজানি হয় তাই ছেলের কুকীর্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা করল  মা। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। ২৪ এপ্রিল ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের  ঘটনা ঘটে। আর সেই ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ প্রায় ৫০ জনকে জিজ্ঞাসাবাদ এরপরই উঠে আসে একের পর এক তথ্য। পুলিশ  সূত্রে খবর, রাতে  মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে  নয় বছরের কিশোরী বোনকে প্রথমে ধর্ষণ করে নাবালক দাদা। এরপর নির্যাতিতা সব কথা বাবাকে জানাবে বললে  অভিযুক্ত তাকে শ্বাস রোধ করে খুন করে। এই পুরো ঘটনার সময় ঘরের মধ্যে ছিল অভিযুক্তের মা সহ দুই দিদি। ছেলের কুকীর্তি যাতে না প্রকাশ্যে আসে সেই জন্য খুনের পর সমস্ত প্রমাণ নষ্ট করে পুলিশকে খবর দেওয়া হয়।

এই ঘটনার পর  নির্যাতিতার ১৩ বছর বয়সী দাদা এবং ১৭ ও ১৮ বছর বয়সী বোনদের আটক করে পুলিশ। বারবার জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তারা স্বীকার করে খুনের ঘটনাটি। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,  ‘২৪ এপ্রিল সকালে খবর আসে বাড়ির আঙিনায় একটি মেয়ের লাশ পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে  ধর্ষণ ও খুনের প্রমাণ মিলে। এরপর সিট গঠন করে শুরু হয় তদন্ত। আর তাতে উঠে আসে একের পর এক তথ্য। ‘

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান