তামাক খেতে দেননি বৌদি, ৫ বছরের ভাগ্নেকে খুন দেওরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৌদির কাছে তামাক খেতে চেয়েছিল দেওর। আর বৌদি তা না দেওয়ায় রেগে গিয়ে দেওর তাঁর ৫ বছরের ভাগ্নেকে খুন করল। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। শনিবার রাতে বেওহারি থানার অন্তর্গত বরকছ গ্রামেতে ঘটে যাওয়া এই ঘটনার জন্য পুলিশ ৩০ বছর বয়সী রামলা কোলকে গ্রেফতার করে।

বেওহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহন পাদওয়ার জানিয়েছেন, রামলা কোল তাঁর বড় ভাইয়ের ৩৫ বছর বয়সী স্ত্রী সুক্ষী বাঈয়ের কাছে তামাক চেয়েছিলেন।এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টা নাগাদ অভিযুক্ত ওই মহিলার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সুক্ষী বাঈয় এবং তাঁর ছেলেকে কুড়ুল দিয়ে আক্রমণ করে। এই ঘটনার পরেই ঘটনাস্থলেই প্রাণ  হারায় তাঁর বছর ৫ –এর ভাগ্নে। আর বৌদি গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দেওর  রামলা কোলে।

অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে এই ঘটনার পর তাঁর বড় ভাইয়ের খোঁজ পাননি পুলিশ। ইতিমধ্যেই ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। রামলা কোলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে শুধু কি তামাক নাকি অন্য ক্ষোভের কারণে বৌদি এবং  ভাগ্নেকে খুন করলেন দেওর তা নিয়ে উঠছে প্রশ্ন।

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন