উন্নয়ন করতে গেলে জিনিসপত্রের দাম বাড়বেই, মত শ্রম মন্ত্রীর

দেশজুড়ে হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, রান্নার গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত দিতে হচ্ছে আম আদমিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, রান্নার গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত দিতে হচ্ছে আম আদমিকে। অগ্নিমূল্য চাল-ডাল কিংবা সর্ষের তেল, ছ্যাঁকা লাগছে কাঁচা বাজারে হাত দিলেই। কিন্তু এসব কোনও ব্যাপার নয়। দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে কিন্তু মানুষের আয় অনেক বেড়েছে তাই চিন্তা নেই বলেই মনে করছেন মধ্যপ্রদেশের শ্রম মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া।

শিবরাজ সিং চৌহানের সরকারের মন্ত্রী বলেছেন, ‘সাধারণ মানুষের আয় কত বেড়েছে বলুন তো? তাতে সন্তুষ্ট নন? তাহলে মূল্যবৃদ্ধি নিয়ে মাথাব্যাথা থাকার কথা নয়। সবকিছু তো আর বিনামূল্যে দেওয়া যায় না। এই মূল্যবৃদ্ধির জন্যই সরকারের লাভ হয়। তবেই উন্নয়ন সম্ভব।’ তিনি আরও জানিয়েছেন, ‘দশ বছর আগে মানুষের মাস মাইনে ছিল ৬০০০ টাকা। এখন সেটা বেড়ে ৫০,০০০ টাকা হয়েছে। তখন আয় কম ছিল পেট্রল-ডিজেলের দাম কম ছিল, এখন আয় বাড়ছে দাম বাড়ছে। আপনারাই বলুন কোন শ্রেণীর মানুষের আয় বাড়েনি? যারা দশবছর আগে ৫,০০০ টাকা করে মাস মাইনে পেত এখন ২৫,০০০-৩০,০০০ টাকা করে পাচ্ছে। প্রত্যেক ব্যবসায়ীর আয় বেড়েছে। চাষিরা নায্য পাচ্ছে। যারা কাঁচা সব্জি বিক্রি করছে ভালো দাম পাচ্ছে।’

তিনি নিজের দলকে বাঁচাতে গিয়ে প্রশ্ন করেছেন, ‘কেন কংগ্রেস জমানায় কোনওদিন মূল্যবৃদ্ধি হয় নি? শুধুমাত্র মোদিজির সময় হচ্ছে?’ যদিও মধ্যপ্রদেশের শ্রম মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতারা।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার