মহাকুম্ভে মালা বেচেই খুলল ভাগ্য, প্রথম হিন্দি ছবিতে সাইন করলেন ভাইরাল গার্ল মোনালিসা

জানা গিয়েছে, 'ডায়েরি অব মণিপুর' ছবিতে তাঁকে চুক্তিবদ্ধ করেছেন বলিউডের স্বনামধন্য লেখক-পরিচালক সনোজ মিশ্র।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কে বলতে পারে ভাগ্যের চাকা কখন ঘুরবে! হ্যাঁ, ভাগ্য সায় দিলে বলিউড নায়িকাও হতে পারে সামান্য মালা বিক্রেতা। তবে এক্ষেত্রে দরকার জনপ্রিয়তার। হ্যাঁ, মহা কুম্ভ মেলার এবার প্রধান আকর্ষণ ছিলেন মোনালিসা। মধ্যপ্রদেশের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা মোনালিসা, দু-মুঠো রোজগারের আশায় মালা বেচতে গিয়েছিলেন মহাকুম্ভে। কিন্তু মহাকুম্ভ মেলাই যে তাঁর সাফল্যের দরজা খুলে দেবে, তা কে বলতে পারে! হ্যাঁ, তিনি মহাকুম্ভে মালা বেচতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর সৌন্দর্য আকর্ষণীয় হয়ে ওঠে ইউটিউবারদের। হ্যাঁ, মোনালিসার জনপ্রিয়তার মূল কাণ্ডারি কিন্তু ব্লগার, ইউটিউবাররা। তাঁদের ক্যামেরাতেই প্রথম দেখা যায় মোনালিসাকে। সেখানেই ফুটে ওঠে তাঁর সৌন্দর্য, আকর্ষণীয় হয়ে উঠে তাঁর পটলচেরা ইউনিক চোখ। যাতে কেউ কেউ মিল পান প্রাক্তন সুন্দরী ঐশ্বর্য রাইকে আবার কেউ কেউ মোনালিসাকে গুলিয়ে ফেলেন প্রয়াত অভিনেত্রী দিভ্যা ভারতীর সঙ্গে। এরপরেই তাঁকে দেখতে মেলাপ্রাঙ্গণে ভিড় জমান ইউটিউবাররা।

সোশ্যাল মিডিয়া ভরে যায় মোনালিসার ভিডিও ছবিতে। একসময় গুঞ্জন ওঠে নাকি, বলিউডের ডাক পেয়েছেন মোনালিসা। এমনকী এও জল্পনা ওঠে যে, আল্লু অর্জুনের পুষ্পা ৩-এর নায়িকা হচ্ছেন মোনালিসা। এবার এই জল্পনাতেই পড়ল শিলমোহর। বলিউডে ডাক পেলেন মোনালিসা। প্রথম হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মোনালিসা। রাতারাতি রাতারাতি তারকা বনে গেলেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন বলিউডে ডেবিউ করতে চলেছেন মোনালিসা। জানা গিয়েছে, ‘ডায়েরি অব মণিপুর’ ছবিতে তাঁকে চুক্তিবদ্ধ করেছেন বলিউডের স্বনামধন্য লেখক-পরিচালক সনোজ মিশ্র। মণিপুরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে তৈরি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোনালিসাকে। পরিচালক মনোজ মিশ্র মধ্যপ্রদেশের খারগোন জেলার মহেশ্বরে মোনালিসার বাড়িতে গিয়ে তাঁকে তার পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন। দুজনের একসঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন মোনালিসা। তিনি সনোজ মিশ্রকে বলেছেন যে, তিনি তার চরিত্রের জন্য খুব কঠোর পরিশ্রম করবেন। সুতরাং বলিউডে মোনালিসা কে বিগ এন্ট্রি দিচ্ছে সনোজ মিশ্র।

তিনি বলেছেন, ‘এই সিনেমায় মোনালিসাকে ভালোভাবে উপস্থাপন করব। আমি চলচ্চিত্রে এর ভবিষ্যত গড়তে চাই। আমি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি, সবাই খুব নিরীহ মানুষ। আর মোনালিসাও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত মোনালিসা। সে এখনও শিশু এবং তাকে প্রস্তুত করা আমাদের দায়িত্ব।’ তবে মোনালিসাকে কোন চরিত্রে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে জল্পনা রয়েছে যে তিনি একজন সেনা কর্মকর্তার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাজেট ২০ কোটি টাকা বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। মার্চ বা এপ্রিলের মধ্যে শুটিংয়ে আসবেন মোনালিসা। সনোজ মিশ্র একজন সুপরিচিত পরিচালক। এর আগে তিনি ‘রাম জন্মভূমি’, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’, ‘কাশী থেকে কাশ্মীর’-এর মতো ছবি করেছেন। এদিকে মহাকুম্ভ থেকে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন ভাইরাল গার্ল মোনালিসা। তিনি বাড়ি ফিরে জানিয়েছিলেন, ইউটিউবারদের অত্যাচারের জন্যে তাঁর মালা বিক্রি বন্ধ হয়ে যায়। সংসার চালানো জন্যে তাঁকে টাকা ধার করতে গিয়েছে। তিনি বাড়ি ফিরে অসুস্থও হয়ে পড়েছিলেন। সবশেষে সেই ইউটিউবারদের জন্যেই আজ মোনালিসার ভাগ্য বদলে গেল। বলিউডে অভিনয়ের সুযোগ পেলেন তিনি।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা