শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

'দৃশ্যম ৩' মুক্তির আগে এক সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গেল অজয় দেবগনকে। গ্ল্যামার জগত এবং সিনেমার শুটিং ছেড়ে মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকত পরিষ্কার করতে নেমে পড়লেন বলিউড অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দৃশ্যম ৩’ মুক্তির আগে এক সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গেল অজয় দেবগনকে। গ্ল্যামার জগত এবং সিনেমার শুটিং ছেড়ে মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকত পরিষ্কার করতে নেমে পড়লেন বলিউড অভিনেতা। সঙ্গী হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। ঝড়ের বেগে ভাইরাল হল অভিনেতার ছবি-ভিডিও। আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পাচ্ছে অজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’। তার আগেই অভিনেতার ভিন্ন অবতার দেখে মুগ্ধ হলেন ভক্তরা। আসলে আজ, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে অমৃতা ফড়নবিশের ‘দিব্যাজ ফাউন্ডেশন’-এর পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছিলেন অভিনেতা। প্রতি বছরেই ওই প্রতিষ্ঠানের তরফ থেকে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানের আয়োজন করা হয়। তাতে বলিউড অভিনেতারা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘স্বচ্ছ ভরত’ গড়ে তোলার নীতি অক্ষরে অক্ষরে পালন করছেন দেশজুড়ে ছড়িয়ে টাকা তাঁর সৈনিকরা।

সম্প্রতি শেষ হয়েছে গণেশ উৎসব। মুম্বইয়ের বিভিন্ন সৈকতে বিপুল উৎসাহের সঙ্গে হয়েছে গণেশ বিসর্জন। বিসর্জনের পর সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক, নোংরা এবং প্রতিমার অবশিষ্ট অংশ পরিষ্কার করার লক্ষ্যেই ‘সী শোর শাইন ২০২৬’ নামক একটি সচেতনতামূলক উদ্যোগের আয়োজন করেছে দিব্যাজ ফাউন্ডেশন। সেখানেই মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুহুর সমুদ্র সৈকত পরিষ্কার করেন অজয় দেবগন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও চোখে চশমা পরে অন্যান্য স্বেচ্ছাসেবীদের মতো সৈকত থেকে ময়লা-আবর্জনা কুড়িয়ে বস্তায় ভরছেন অজয় দেবগন। তাঁর হাতে গ্লাভস পরা ছিল। সঙ্গে ছিলেন অমৃতা ফড়নবিশ এবং বিএমসি-এর প্রতিনিধিরা। এছাড়া কয়েকটি স্কুলের ছেলে-মেয়েদেরও দেখা গিয়েছে। সকলেই হাতে হাত মিলিয়ে জুহু সমদ্র পরিষ্কার করেছেন। 

 

View this post on Instagram

 

A post shared by माझी Mumbai, आपली BMC (@my_bmc)


পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন উপস্থিত ছাত্রছাত্রী ও যুবসমাজের উদ্দেশে অভিনেতা বলেন, ‘আমরা যেমন আমাদের নিজেদের বাড়িকে ভালবাসি, পরিষ্কার রাখি, তেমনই আমাদের দেশ, শহর এবং সমুদ্রকে ভালবাসা উচিৎ। সুতরাং, এটা আমাদেরও দায়িত্ব, তাই না? আমরা যদি নিজে থেকে উদ্যোগী না হই, তাহলে কিছুই বদলাবে না। তাই আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব আমাদের দায়িত্ব।’ এদিকে এই মুহূর্তে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর মুক্তির জন্যে গভীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। ছবির প্রচারের জন্যে আপাতত ব্যস্ত রয়েছেন নায়ক। 

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক