সন্তান প্রসব করার জন্য গ্রাম থেকে ৬ কিমি হাঁটতে হয়েছে গর্ভবতী মহিলাকে, মা–সন্তানের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মর্মান্তিক ঘটনা ঘটল। আর তার জেরে এই রাজ্যে যে উন্নয়ন ঘটেনি তা আরও একবার সামনে চলে এল। মহারাষ্ট্র রাজ্যের গড়চিরৌলির গ্রামটিতে প্রসবের জন্য কোনও চিকিৎসা পরিষেবা না থাকায় এবং প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ৬ কিলোমিটার হেঁটে যাওয়ার পর একজন গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। এই খবর চাউর হতেই আলোড়ন পড়ে যায়। শুধু তাই নয়, তাঁর গর্ভে থাকা সন্তানেরও মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আর ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

এদিকে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে এই ঘটনা নিয়ে। মৃত মহিলার নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)। তিনি পেশায় আশাকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় ৬ কিলোমিটার হেঁটে হাসপাতালে যেতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে অভিযোগ। ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আশা সন্তোষ কিরাঙ্গা। এই ঘটনা নিয়ে একজন অফিসার বলেন, ‘‌আশাদেবীর জন্মস্থান আলদান্দি টোলা গ্রামটি প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন। সেখানে প্রসবের কোনও ব্যবস্থা নেই। সময়মতো সাহায্যের আশায়, রোগী ১ জানুয়ারি তাঁর স্বামীর সঙ্গে জঙ্গলের পথ ধরে ৬ কিলোমিটার পথ হেঁটে পেঠায় তাঁর বোনের বাড়িতে পৌঁছতে রওনা হন। তবে গর্ভাবস্থা এমন পরিণত পর্যায়ে থাকায় তাঁর শরীর এই ধকল নিতে পারেনি।’‌

অন্যদিকে পরিবার সূত্রে খবর, তাঁদের গ্রামে কোনও রাস্তা নেই। কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের পরিষেবাও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন গৃহবধূ। প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তাঁর পেটে যন্ত্রণা শুরু হলে অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল জানিয়েছে, অন্তঃসত্ত্বা আশাদেবীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার জেরেই এই পরিণতি বলে মনে করছেন চিকিৎসকরা।

এছাড়া গড়চিরৌলি জেলা স্বাস্থ্য আধিকারিক প্রতাপ শিন্ডে জানান, অনেক চেষ্টা করেও ওই মহিলাকে বাঁচানো যায়নি। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট তালুকের স্বাস্থ্য আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আর এক অফিসার বলছেন, ‘‌২ জানুয়ারী সকালে মহিলার প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হেদরির কালি আম্মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সিজার অপারেশনের সিদ্ধান্ত নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গর্ভে শিশুটি ইতিমধ্যেই মারা গিয়েছিল। রক্তচাপ বৃদ্ধির কারণে মহিলাটিও কিছুক্ষণ পরেই মারা যান।’‌

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার