কুর্সি বেঁচে গেল শিন্ডের, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বড় বাঁচা বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর সঙ্গেই রক্ষা পেলেন শিবসেনার ১৫ বিদ্রোহী বিধায়ক। বুধবার বিকেলে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজের আর্জি নাকচ করে দিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকর। সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছে। ফলে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষ থেকে ১৬ বিধায়কের সদস্যপদ খারিজের যে আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দেওয়া হচ্ছে।’ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত ঘোষণার পরেই উ‍ৎসবে মেতে ওঠেন শিন্ডে সেনার বিধায়করা। এদিন অধ্যক্ষের সিদ্ধান্ত ঘোষণার সময়ে বিধানসভার সেন্ট্রাল হলে হাজির ছিলেন শিবসেনার দুই যুযুধান গোষ্ঠীর প্রতিনিধিরা।

২০২২ সালের জুন মাসে ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিধায়কদের একাংশ। পরে বিজেপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসে পড়েছিলেন শিবসেনার বিদ্রোহী নেতা। তার আগেই দলত্যাগ বিরোধী আইনে দলের বিক্ষুব্ধ ১৬ বিধায়কের  সদস্যপদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। যদিও শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নিয়ে টালবাহানা করেছিলেন অধ্যক্ষ রাহুল নারভেকর।

ফলে বিষয়টি গড়ায় শীর্ষ আদালতে। বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে টালবাহানা করায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে তুলোধনা করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার দিনেই সিদ্ধান্ত ঘোষণা করেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ। নিজের রায় ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘আসল লড়াই হচ্ছে, কোন গোষ্ঠী আসল শিবসেনা। নির্বাচন কমিশন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভার অধ্যক্ষ হিসাবে আমার ক্ষমতারও একটা সীমা রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ২০১৮ সালে শিবসেনার যে গঠনতন্ত্র সংশোধিত হয়েছিল, তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই একনাথ শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলের নেতার পদ থেকে হঠানোর অধিকার নেই উদ্ধব ঠাকরের।’

সরকারি কাজে বাধা আসবে, বাড়িতে অতিথি আসবে, মনোরম পরিবেশ বিরাজ করবে..

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড