বুধেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিধায়ক পদের ভাগ্য নির্ধারণ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিধায়ক পদ বহাল থাকবে কিনা, বুধবার বিকেলেই তার ফয়সালা ঘোষণা করতে চলেছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকর। শুধু শিন্ডেই নন, তাঁর সঙ্গে শিবসেনা ভেঙে নতুন গোষ্ঠী গড়া বিধায়কদেরও সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেল চারটে নাগাদ ওই সিদ্ধান্ত ঘোষণা করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। আর খোদ মুখ্যমন্ত্রীর বিধায়ক পদ থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ জানিয়ে দিয়েছেন, সেনা-বিজেপি ও এনসিপি’র একাংশের সমন্বয়ে গঠিত জোট সরকারের পতনের কোনও সম্ভাবনা নেই।

২০২২ সালের জুন মাসে ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিধায়কদের একাংশ। পরে বিজেপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসে পড়েছিলেন শিবসেনার বিদ্রোহী নেতা। যদিও দলের বিক্ষুব্ধ বিধায়কদের দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। যদিও শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নিয়ে টালবাহানা করেছিলেন অধ্যক্ষ রাহুল নারভেকর।

ফলে বিষয়টি গড়ায় শীর্ষ আদালতে। বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে টালবাহানা করায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে তুলোধনা করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে বুধবার। আর তাই বুধবারই বিকেলের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ বিদ্রোহী সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন বিধানসভার অধ্যক্ষ।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের