ব্যাডমিন্টন খেলতে খেলতে মাত্র ৫ সেকেন্ডেই সব শেষ, মৃত্যু খেলোয়াড়ের

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মহোবা জেলা স্টেডিয়ামে। যেখানে পাস্তোর গলির বাসিন্দা ৫৮ বছর বয়সী সুধীর গুপ্তের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাডমিন্টন খেলতে খেলতে মাত্র ৫ সেকেন্ডেই সব শেষ। বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি কমন হয়ে গিয়েছে। কথায় আছে, ‘Life is unpre dictable’, কখন কী হবে কেউ জানে না, অর্থাৎ মৃত্যু অনিশ্চিত। আর এখন হৃদরোগের ঝুঁকিতে পড়ছেন ৮ থেকে ৮০ সকলে। তাছাড়া এরকম অনেক ঘটনাও মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়। কখনও শোনা যায়, বিয়েতে নাচতে নাচতে ২৪ বছর বয়সী তরুণীর মৃত্যু হচ্ছে, আবার কখনও শোনা যায় ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে তরুণ। আবার ব্যাডমিন্টন কোর্টেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এমন অনেক ঘটনাও রয়েছে।

তবে এবার একজন ব্যাডমিন্টন খেলতে খেলতে মৃত্যু হল এক ৫৮ বছর বয়সী ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মহোবা জেলা স্টেডিয়ামে। যেখানে পাস্তোর গলির বাসিন্দা ৫৮ বছর বয়সী সুধীর গুপ্তের মৃত্যু হয়েছে। যিনি স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ-ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রয়াত ব্যক্তির সতীর্থরা জানিয়েছেন, ঘটনার দিন যথারীতি স্টেডিয়ামে এসে সুধীর তাঁর সতীর্থদের সঙ্গে বেশ উৎসাহের সঙ্গেই খেলছিলেন। কিন্তু পরপর তিনটি শট খেলার মাত্র ১১ সেকেন্ড পরেই তিনি বুকে অস্বস্তি অনুভব করেন। বুকে হাত দিয়েই মাটিতে বসে পড়েন, মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সহখেলোয়াড়রা দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিসিটিভিতে ধরা পড়েছে ভয়াবহ দৃশ্যটি।

যেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ ফিট মনে হওয়া সুধীর গুপ্ত খেলার মাঝে হঠাৎ টলে যাচ্ছেন এবং ভারসাম্য হারাচ্ছেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে সন্দেহ করেছিলেন যে, এটি একটি নীরব হার্ট অ্যাটাকের ঘটনা। হঠাৎ আক্রমণের কারণে সেই মুহূর্তে তিনি সাহায্যের জন্য কাউকে ডাকারও সুযোগ পাননি। এই ঘটনায় খেলার মাঠে সঙ্গে সঙ্গে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সুধীর গুপ্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবার এবং এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়েন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, যা মানুষকে সুস্থতা এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে ভাবতে বাধ্য করছে। এমন একজন হাসিখুশি ও প্রাণবন্ত মানুষের আকস্মিক মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছে।

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য