সাংসদ বাংলো খালির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মহুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাংসদ বাবদ পাওয়া বাংলো খালি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। আগামিকাল মঙ্গলবারই মামলারশুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশ মেনে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার তিন দিন বাদে গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বাবদ প্রাপ্য সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠায় নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ এস্টেটস। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই বাংলো থেকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তাঁকে বেআইনিভাবে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছৈ বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মহুয়া। বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আগামী মাসে মামলার শুনানি রয়েছে। তাঁর আর্জি যখন আদালতে বিবেচনাধীন তখন কীভাবে সাংসদ বাংলো থেকে উ‍ৎখাতের জন্য চিঠি দেওয়া হলো, এই প্রশ্ন তুলেই সোমবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। আদালতে তিনি আর্জি জানিয়েছেন, হয় সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলো খালির নির্দেশের উপরে স্থগিতাদেশ দেওয়া হোক। তা সম্ভব না হলে আগামী বছর লোকসভা ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলো খালির নির্দেশ স্থগিত রাখা হোক।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের