চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হায়দরাবাদে বড়সড় সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ, আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হায়দরাবাদে বড় ধরনের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ। রবিবার হায়দরাবাদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তর নাম সিরাজ উর রেহমান (২৯) এবং সৈয়দ সমীর (২৮)। তারা সৌদি আরবের একটি আইসিস মডিউলের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স সেলের একটি যৌথ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর থেকে রেহমানকে গ্রেফতার করা হয়। রেহমান পুলিশের কাছে তথ্য প্রকাশ করে। তার ফলে দ্বিতীয় সন্দেহভাজন সমীরকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।

আধিকারিকরা জানিয়েছেন, সন্দেহভাজনদের বাড়ি থেকে পুলিশ অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়াম পাউডার সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। খুব তাড়াতাড়ি তাদের আদালতে হাজির করা হবে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কতা ও সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক করে দেয় যে এই সময় স্লিপার সেল সক্রিয় করার চেষ্টা করা হতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে।

এপ্রিল মাসে “মিনি সুইজারল্যান্ড” নামে পরিচিত কাশ্মীরের বৈসরণ উপত্যকায় গুলি চালালে একজন নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। এর পর থেকে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। ভারত ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ও ভিসা প্রদান বন্ধ করে, পাক কূটনীতিবিদদের দেশে ফেরত পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

৭ ও ৮ মে মধ্য রাতে পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালায়। এই অভিযান দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বেশ কয়েকদিনের যুদ্ধের পর অবশেষে দুই দেশ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চুক্তি করেছে।

হায়দরাবাদে বড় ধরনের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ। রবিবার হায়দরাবাদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তর নাম সিরাজ উর রেহমান (২৯) এবং সৈয়দ সমীর (২৮)। তারা সৌদি আরবের একটি আইসিস মডিউলের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স সেলের একটি যৌথ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর থেকে রেহমানকে গ্রেফতার করা হয়। রেহমান পুলিশের কাছে তথ্য প্রকাশ করে। তার ফলে দ্বিতীয় সন্দেহভাজন সমীরকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।

আধিকারিকরা জানিয়েছেন, সন্দেহভাজনদের বাড়ি থেকে পুলিশ অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়াম পাউডার সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। খুব তাড়াতাড়ি তাদের আদালতে হাজির করা হবে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কতা ও সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক করে দেয় যে এই সময় স্লিপার সেল সক্রিয় করার চেষ্টা করা হতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে।

এপ্রিল মাসে “মিনি সুইজারল্যান্ড” নামে পরিচিত কাশ্মীরের বৈসরণ উপত্যকায় গুলি চালালে একজন নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। এর পর থেকে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। ভারত ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ও ভিসা প্রদান বন্ধ করে, পাক কূটনীতিবিদদের দেশে ফেরত পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

৭ ও ৮ মে মধ্য রাতে পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালায়। এই অভিযান দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বেশ কয়েকদিনের যুদ্ধের পর অবশেষে দুই দেশ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চুক্তি করেছে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ