হেমন্ত সোরেনের অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা মমতার

হেমন্ত সোরেনের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ট্যুইট করে তিনি তীব্র প্রতিবাদ জানালেন হেমন্তের গ্রেফতারির প্রসঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খন্ডের(Jharkhand) পাশে দাঁড়ালো বাংলা(Bengal)। বন্ধুর পাশে দাঁড়ালো বন্ধু। হেমন্ত সোরেনের(Hemant Soren) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতার ৫ দিনের জেলা সফরের মাঝেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি নিজে থেকে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে Enforcement Directorate বা ED। সেই ঘটনা নিয়ে এদিন সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন ট্যুইট করে মমতা জানিয়েছেন, ‘শক্তিশালী আদিবাসী নেতা হেমন্ত সোরেনের গ্রেফতারির তীব্র নিন্দা জানাই। বিজেপির কথায় কেন্দ্রীয় এজেন্সি একটি নির্বচিত সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। এটা প্রতিহিংসামূলক ষড়যন্ত্র। হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু। এই কঠিন সময়ে আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি। ঝাড়খণ্ডের মানুষ এর জবাব দেবে এবং হেমন্ত কঠিন যুদ্ধে জয়ী হবেন।’

এদিন নিজের ট্যুইটে মমতা কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অবিজেপি শাসিত রাজ্যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যে রাজ্যে জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে বিজেপির ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ তুলে এর আগেও সরব হয়েছেন মমতা। এবার হেমন্তের গ্রেফতারি নিয়েও হলেন। প্রসঙ্গত, প্রায় ৬০০ কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছিল হেমন্ত সোরেনের। এরপরেই তাঁকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় ED। গ্রেফতারির পর নিজের এক্স হ্যান্ডেলে একটি কবিতা লিখে হেমন্ত বুঝিয়ে দেন, প্রতি মুহূর্ত তিনি লড়াই করছেন, আগামী দিনেও লড়াই করবেন। নিজের বিরুদ্ধে ওঠে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

হেমন্তের ইস্তফার জেরে এদিন বেলা ১২টা নাগাদ চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ঘটনাচক্রে এদিন থেকেই কলকাতার রেড রোড টানা ৪৮ ঘন্টার ধর্না কর্মসূচী শুরু করেন মমতা। দেশের সংবিধানের প্রণেতা বাবাসাহেব অম্বেডকরের মূর্তিতে মালা দিয়ে ধর্না মঞ্চে ওঠেন তিনি। ওই মঞ্চের ব্যানারে লেখা রয়েছে ‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানব না।’ প্রতিবাদের রং হিসেবে কালোকে বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কালো পাড়ের সাদা শাড়ির পাশাপাশি গায়েও জড়িয়েছেন কালো শাল। ধর্না মঞ্চে থাকা মেয়েরা পড়েছেন কালো শাড়ি। ছেলেরা পড়েছে কালো পাঞ্জাবি। এদিন দুপুর দেড়টার পরে মমতা ধর্নামঞ্চ থেকে ঘোষণা করে জানান, ‘আমি কয়েক দিন ছিলাম না। অনেক ফাইল জমে রয়েছে। আমি মাঝে মাঝে পিছনে গিয়ে ফাইলে সই করে আসব। আর আমার কিছু সাংগঠনিক কাজও রয়েছে। যে সময়ে আমি থাকব না, সেই সময়ে ধর্না পরিচালনা করবে শশী, চন্দ্রিমারা।’

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি