মাঝ আকাশে লাইফ জ্যাকেট চুরির চেষ্টা, যাত্রীর কর্মকাণ্ডে হতবাক নেটদুনিয়া

বিমানের এক যাত্রী নিজের আসনের নিচ থেকে লাইফ জ্যাকেট বের করে সেটি ব্যাগে ঢোকানোর চেষ্টা করছেন। যেটি অত্যন্ত সন্তর্পণে ওই ব্যক্তির সহযাত্রী ক্যামেরাবন্দি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই বিমানে চাপতে অনেকেই ভয় পাচ্ছেন। কিন্তু উপায় নেই তাড়াহুড়ো পথ চলার একমাত্র উপায় বিমান। কিন্তু মাঝে মধ্যেই বিমানের ভিতরের নানা কাণ্ড-কারখানা ভাইরাল হয়। বিশেষ করে, বিমানের খাবারে বিষাক্ত পোকামাকড়কে খুঁজে পাওয়া বা লাগেজ নিয়েও নানা সমস্যা সোশ্যাল মিডিয়া ভাগ করে নেন যাত্রীরা। তবে এবার একটি অদ্ভূত কাণ্ড ঘটল ইন্ডিগো বিমানে। বিমানের মধ্যেই চোরের খোঁজ মিলল। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিগো বিমানের একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানের এক যাত্রী নিজের আসনের নিচ থেকে লাইফ জ্যাকেট বের করে সেটি ব্যাগে ঢোকানোর চেষ্টা করছেন। যেটি অত্যন্ত সন্তর্পণে ওই ব্যক্তির সহযাত্রী ক্যামেরাবন্দি করেছেন। যেখানে ব্যক্তিটিকে তাঁর ব্যাকপ্যাক খুলে লাইফ জ্যাকেটটি ঢোকাতে দেখা যাচ্ছে। তখনই এক বিমান কর্মী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং জ্যাকেটটি ফেরত দিতে বলেন। যাত্রীর এই কাণ্ড দেখে অনেকেই বিস্মিত এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা ওই ব্যক্তির আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ লাইফ জ্যাকেটগুলি যাত্রীদের নিরাপত্তার জন্য তৈরি এবং বিমান সংস্থার সরঞ্জামের সঙ্গে কারচুপি করা হচ্ছে। এ প্রসঙ্গে ভিডিও রেকর্ড করা লোকটি জানিয়েছেন, অনেকক্ষন ধরে আপনাকে আমি নোটিশ করছিলাম। এটা কী করছেন আপনি? যাত্রীদের সুরক্ষার লাইফ জ্যাকেট চুরি করছেন আপনি। এটা ঠিক নয়। এটা যাত্রীদের নিরাপত্তার জন্য দেওয়া হয়।’ তবে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইন্ডিগো সূত্রের খবর, ঘটনাটি নজরে আসার পরই ওই যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানের অভ্যন্তরে নিরাপত্তা সরঞ্জাম চুরি বা নষ্ট করার চেষ্টা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

তবে ভিডিওটি আমাদের ‘Ei Muhurte portal house’ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ঘটনার তারিখ এবং বিমানের বিবরণও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটি প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। অনেক ব্যবহারকারী চুরির ঘটনায় অবিশ্বাস প্রকাশ করেছেন। একজন বলেছেন, “আমাদের দেশ কেমন হয়ে উঠছে দিনদিন? এটা একটা হাস্যকর আচরণ। যদি এটা সহ্য করা হয় তাহলে বিমান ভ্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে. গুরুতর বিষয় হল, এই লোকদের নিষিদ্ধ করা উচিত, তাদের পাসপোর্ট জব্দ করা উচিত।” ব্যঙ্গাত্মকভাবে আরেকজন লিখেছেন, “মাঝ আকাশে লাইফ জ্যাকেট চুরি? সাহসী পদক্ষেপ, কারণ স্পষ্টতই, শুষ্ক ভূমির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সমুদ্রে বেঁচে থাকাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ” এই ঘটনা আবারও বিমানের যাত্রী নিরাপত্তা এবং তাদের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিল। বিমানের জরুরি সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট, অক্সিজেন মাস্ক ইত্যাদি যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির কোনও অপব্যবহার বা চুরি বিমানে থাকা অন্যান্য যাত্রীদের জীবন বিপন্ন করতে পারে।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল